ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  শেকৃবিতে ‘পুলিশ’ পরিচয়ে সাইবার প্রতারণা, শিক্ষক-শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

পরে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে ভারতের প্রতি জোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ

এ ছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ বিষয়ে ভারতের সহযোগিতা চেয়ে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও কার্যকর ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

আপডেটের সময়: ০৭:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে হুথিদের ওপর সরকারি বাহিনীর দফায় দফায় হামলা

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

পরে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে ভারতের প্রতি জোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট

এ ছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ বিষয়ে ভারতের সহযোগিতা চেয়ে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও কার্যকর ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ড্যাব ভবিষ্যতেও মানবিক অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকবে: জুবাইদা রহমান