ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ড্যাব ভবিষ্যতেও মানবিক অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকবে: জুবাইদা রহমান

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চিকিৎসকদের কল্যাণের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব চিকিৎসক সমাজের কল্যাণ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  জুয়া আয়োজনের অভিযোগে দুদকের অনুসন্ধানে সাবেক এমপি শিমুলসহ ২ জন

বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একই সঙ্গে ড্যাবের সদস্য এবং দেশের চিকিৎসক সমাজের প্রতি শুভেচ্ছা জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত উৎকর্ষের একটি উজ্জ্বল উদাহরণ। সংগঠনটি তার দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা করেন।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সূত্র: আরটিভি নিউজ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্যাব ভবিষ্যতেও মানবিক অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকবে: জুবাইদা রহমান

আপডেটের সময়: ০৮:১৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চিকিৎসকদের কল্যাণের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব চিকিৎসক সমাজের কল্যাণ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  জুয়া আয়োজনের অভিযোগে দুদকের অনুসন্ধানে সাবেক এমপি শিমুলসহ ২ জন

বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একই সঙ্গে ড্যাবের সদস্য এবং দেশের চিকিৎসক সমাজের প্রতি শুভেচ্ছা জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত উৎকর্ষের একটি উজ্জ্বল উদাহরণ। সংগঠনটি তার দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  জুলাইযোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা করেন।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক