ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা উপল বখতের স্মরণে দোয়া ও আলোচনা আগস্টেই আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযান শুরু চাটমোহরে আমন রোপণে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন গুলশানে রেস্তোরাঁয় আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬ গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন নানা সমস্যায় জর্জরিত রাণীনগরের বৃহত্তম চকাদিন মাদ্রাসা-এতিমখানা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের সংশ্লিষ্ট আরেকটি ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টরন্টো-রোম-ঢাকা রুটে পরিচালিত BG306 ফ্লাইটের উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থানকালে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির মুখে পড়ে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু

বিমান জানিয়েছে, ত্রুটি পুরোপুরি ঠিক করার পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে BG306 ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কারণে BG305 ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

আরও পড়ুনঃ  কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা

যাত্রীদের জন্য হোটেল-খাবারের ব্যবস্থা

রোমে অবস্থানরত BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও দেওয়া হচ্ছে।

বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী, BG305 ফ্লাইটের নতুন নির্ধারিত প্রস্থানের সময় শনিবার দুপুর ১টা। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার

তবে BG306 ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান।

যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত এ বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা উপল বখতের স্মরণে দোয়া ও আলোচনা

রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট

আপডেটের সময়: ১১:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের সংশ্লিষ্ট আরেকটি ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টরন্টো-রোম-ঢাকা রুটে পরিচালিত BG306 ফ্লাইটের উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থানকালে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির মুখে পড়ে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।

আরও পড়ুনঃ  কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা

বিমান জানিয়েছে, ত্রুটি পুরোপুরি ঠিক করার পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে BG306 ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কারণে BG305 ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে স্থলবাহিনী পাঠালে ভাঙবে ট্রাম্পের বড় রাজনৈতিক প্রতিশ্রুতি: সিএনএন

যাত্রীদের জন্য হোটেল-খাবারের ব্যবস্থা

রোমে অবস্থানরত BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও দেওয়া হচ্ছে।

বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী, BG305 ফ্লাইটের নতুন নির্ধারিত প্রস্থানের সময় শনিবার দুপুর ১টা। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ