ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া তখন ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তৎকালীন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া নয়াদিল্লির সামনে অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সে সময়কার সংকটময় পরিস্থিতিতে একটি পুরোনো বন্ধু হিসেবে ভারতের যে ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল, তারা সেটিই করেছে।

আরও পড়ুনঃ  ‘আমি আওয়ামী লীগের না, হেলমেট পরব না’—প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান

শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজকে ভারতে অবতরণের অনুমতি না দিলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারত, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, সেই অনুমতি দেওয়া না হলে কী ঘটত, তা আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব ছিল না।

কীভাবে ভারতে পৌঁছান শেখ হাসিনা

শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রসঙ্গ তুলে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে কোনো ভারতীয় সামরিক বাহিনী বা বিমানবাহিনী ভারতে নিয়ে যায়নি।

আরও পড়ুনঃ  তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষায় ২৩ কোটি টাকার প্রস্তাব

তাঁর বক্তব্য অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করে বাংলাদেশ ছাড়েন এবং পরে সেই বিমানেই ভারতে পৌঁছান।

প্রত্যর্পণ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি বর্তমানে একটি বিচারিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।

আরও পড়ুনঃ  কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানি ব্যয়ের চাপ

তিনি বলেন, এর সঙ্গে আদালত এবং নির্দিষ্ট আইনি কাঠামো জড়িত থাকায় এ বিষয়ে আগাম কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। প্রক্রিয়াটি নিজস্ব গতিতেই এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশ ও বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া তখন ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

আপডেটের সময়: ০৩:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তৎকালীন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া নয়াদিল্লির সামনে অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সে সময়কার সংকটময় পরিস্থিতিতে একটি পুরোনো বন্ধু হিসেবে ভারতের যে ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল, তারা সেটিই করেছে।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১