ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে দেশের মানুষ: মীর শাহে আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছেন।

মঙ্গলবার দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ইতিহাস ও সত্য কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ যত প্রচেষ্টাই চালাক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ঐতিহাসিক সত্য পরিবর্তন করা সম্ভব নয়। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথাও স্মরণ করেন।

আরও পড়ুনঃ  ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন অসংখ্য মানুষ তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছিল। তাঁর মতে, এ দুটি ঘটনা জনগণের ভালোবাসা ও সমর্থনের চিত্র তুলে ধরে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল

বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি দীর্ঘদিন ধরে মানুষের আস্থা ও সমর্থন ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

সমাবেশে জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে না পারলেও উন্নয়নের নিশ্চয়তা দিতে চান। একই সঙ্গে ধর্মীয় নেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ  সংবিধান সংশোধন করে আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আহ্বান রাশেদ খাঁনের

সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এর আগে প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা দেয় মীর শাহে আলম ফাউন্ডেশন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে দেশের মানুষ: মীর শাহে আলম

আপডেটের সময়: ০৬:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছেন।

মঙ্গলবার দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ইতিহাস ও সত্য কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ যত প্রচেষ্টাই চালাক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ঐতিহাসিক সত্য পরিবর্তন করা সম্ভব নয়। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথাও স্মরণ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন অসংখ্য মানুষ তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছিল। তাঁর মতে, এ দুটি ঘটনা জনগণের ভালোবাসা ও সমর্থনের চিত্র তুলে ধরে।

আরও পড়ুনঃ  ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর

বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি দীর্ঘদিন ধরে মানুষের আস্থা ও সমর্থন ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

সমাবেশে জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে না পারলেও উন্নয়নের নিশ্চয়তা দিতে চান। একই সঙ্গে ধর্মীয় নেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ  জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের