ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজানের পর যে দোয়া গুনাহ মোচনের কারণ মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন কিশোর বাজারে সংকটের আগাম খবর দেবে টিসিবির এআই ব্যবস্থা নভেম্বরেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত শৈলকুপায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা ২০ জন আহত ঢাবিতে ছাত্রদলের মিছিল, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের বার্তা রাজধানীতে রাতভর পুলিশের অভিযান, ৪৪২ গ্রেপ্তার; ইয়াবা-অস্ত্রসহ মাদক উদ্ধার জামালপুরে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ৪ জনের; মহাসড়ক অবরোধ জব্দ করা পচনশীল খাদ্যশস্য থানায় রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শৈলকুপায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা ২০ জন আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

ঝিনাইদহের শৈলকুপায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শৈলকুপার কচুয়া গ্রামের বাগদি সম্প্রদায়ের প্রায় ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে গিয়েছিলেন। খেলা শেষে তারা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপে ধাক্কা দেয়।

এতে পিকআপে থাকা অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে প্রথমে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৬ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন।

আরও পড়ুনঃ  সখীপুরে ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে, সড়কে ঝরল দুই প্রাণ

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক রাস্তার পাশে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজানের পর যে দোয়া গুনাহ মোচনের কারণ

শৈলকুপায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা ২০ জন আহত

আপডেটের সময়: ১০:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জামালপুরে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ৪ জনের; মহাসড়ক অবরোধ

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শৈলকুপার কচুয়া গ্রামের বাগদি সম্প্রদায়ের প্রায় ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে গিয়েছিলেন। খেলা শেষে তারা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপে ধাক্কা দেয়।

এতে পিকআপে থাকা অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে প্রথমে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৬ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন।

আরও পড়ুনঃ  এসএসসি পাসের পর কলেজে ভর্তির স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আকিমুনের

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩