ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর, মহাসড়কে হাজারো মানুষের অবস্থানে বন্ধ যান চলাচল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে প্রশাসন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। একপর্যায়ে সেখানে বিপুলসংখ্যক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি তৈরি হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় হাজারো শ্রমিক অবস্থান নিয়েছেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, টানা অবকাশের সুযোগ কখন?

এদিকে শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।

আরও পড়ুনঃ  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের জরুরি নির্দেশনা

তিনি জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিরসনে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর, মহাসড়কে হাজারো মানুষের অবস্থানে বন্ধ যান চলাচল

আপডেটের সময়: ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে প্রশাসন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। একপর্যায়ে সেখানে বিপুলসংখ্যক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার