ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাস নিয়ে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, আদালতে আবু বকর বললেন—‘মজা করে বলেছি, ভুল হয়ে গেছে’ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মালামাল জব্দ

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, এত দিন হকারদের অনুরোধ করা হয়েছে। এখন থেকে নিয়মের বাইরে সড়ক ও ফুটপাতে দোকান বসালেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যানজট ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীতে যানজট, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। এসব কারণে নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। নগরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে চায় সিটি করপোরেশন।

আরও পড়ুনঃ  বিদেশি পর্যটকদের ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

তিনি আরও বলেন, মানবিকতার অজুহাতে সড়ক ও ফুটপাত দখল করে রাখার সুযোগ নেই। নির্ধারিত নিয়মের বাইরে কেউ দোকান বসালে তার মালামাল জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেটে উচ্ছেদ অভিযান

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে আবদুস সালাম জানান, আগামী সপ্তাহেই সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার তাগিদ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে।

মালিবাগে নতুন এসটিএস নির্মাণ

মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তরের বিষয়ে আবদুস সালাম বলেন, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে স্টেশনটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণ করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  আমি মাদরাসার বিপক্ষে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে: শাহজালাল রুমি

বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

শনিবারের পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ এবং অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক।

দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা, মালামাল জব্দ

আপডেটের সময়: ০৩:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, এত দিন হকারদের অনুরোধ করা হয়েছে। এখন থেকে নিয়মের বাইরে সড়ক ও ফুটপাতে দোকান বসালেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যানজট ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীতে যানজট, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। এসব কারণে নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। নগরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে চায় সিটি করপোরেশন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

তিনি আরও বলেন, মানবিকতার অজুহাতে সড়ক ও ফুটপাত দখল করে রাখার সুযোগ নেই। নির্ধারিত নিয়মের বাইরে কেউ দোকান বসালে তার মালামাল জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেটে উচ্ছেদ অভিযান

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে আবদুস সালাম জানান, আগামী সপ্তাহেই সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার তাগিদ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে।

মালিবাগে নতুন এসটিএস নির্মাণ

মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তরের বিষয়ে আবদুস সালাম বলেন, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে স্টেশনটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণ করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা স্পিকারের