
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঙ্গলবার তেহরানে তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম নূরনিউজ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী শান্তিচুক্তি হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই সমঝোতা কার্যত ভেস্তে যায়।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গেও বৈঠক করেন আসিম মুনির। বৈঠকে কালিবাফ বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের আস্থা ফিরবে না।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা।
প্রতিবেদকের নাম 



















