ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতে যাওয়ার পথে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখে, জবাব দিলেন রাশমিকা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮ অ্যাওয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতা, সমস্যা মানসিকতায়: হৃদয় বাড়ির আঙিনায় পাশাপাশি দাফন বাবা-মেয়ে, হাসপাতালে স্বজন হারানোর খবর জানেন না মা-ছেলে সাতক্ষীরায় সিঁদুর খেলার সময় অসুস্থ হয়ে নববধূর মৃত্যু খেলাধুলা সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩৭৩ রোগী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের রিয়াদে নিহত নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দেখুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যেকোনো প্রশাসনের তুলনায় ট্রাম্পের প্রশাসন দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে। ভিসা নিয়ে দেশটিতে অবস্থানরত বিদেশিরা আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তাঁদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১০ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি’: প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসনের দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। তবে অধিকারকর্মীদের অভিযোগ, এসব পদক্ষেপের ফলে আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে পরিচয়ের ভিত্তিতে হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদিতে মৃত্যুদণ্ডের খবর, ১৫ দিন আগেও দুই মাসের মধ্যে মুক্তির আশা জানিয়েছিলেন সুইটি

এদিকে, বিদেশি বিক্ষোভকারীদের বহিষ্কারের পাশাপাশি অভিবাসী ও ভিসাপ্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের ক্ষেত্রেও কঠোরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

অধিকারকর্মীদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে সরকার সমালোচকদের লক্ষ্যবস্তু করছে। পাশাপাশি প্রতারণার কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মিনেসোটার সোমালি-আমেরিকান সম্প্রদায়ের মতো বৃহত্তর অভিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তাঁরা দাবি করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতে যাওয়ার পথে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

আপডেটের সময়: ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যেকোনো প্রশাসনের তুলনায় ট্রাম্পের প্রশাসন দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে। ভিসা নিয়ে দেশটিতে অবস্থানরত বিদেশিরা আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তাঁদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১০ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি