ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাবার কাছে নারীকে ধাক্কা দেওয়ার ভাইরাল ভিডিওটি বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের নয় সৌদিতে মৃত্যুদণ্ডের খবর, ১৫ দিন আগেও দুই মাসের মধ্যে মুক্তির আশা জানিয়েছিলেন সুইটি ৬৭৮ কোটি টাকার অর্থপাচার মামলা: দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো, অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কথা বলার আহ্বান প্রধানমন্ত্রীর মাদক-জুয়া ও অপরাধে জিরো টলারেন্স, কঠোর বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অটোভ্যান ছিনতাইয়ের জন্য কিশোরকে হত্যা, জঙ্গলে মিলল দেহাবশেষ; গ্রেফতার ২ শিক্ষার্থীদের আবদার শুনতে বাস থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ও দিলেন উপহার হাড়ক্ষয় প্রতিরোধে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের ২০০ কোটি ডলারের সহায়তা চাওয়ার পরিকল্পনা, ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা, নেতাকর্মীদের কড়া বার্তা আইনমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫ সময় দেখুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভিন্ন অবস্থান নিলে কিংবা দলের সঙ্গে বেঈমানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া দলের ভেতরে মুনাফেকি করা ব্যক্তিদের তারেক রহমান ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুনঃ  ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

নির্বাচনে জয়ী হতে সক্ষম প্রার্থী চায় দল

মো. আসাদুজ্জামান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে গুরুত্ব না দিয়ে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। কারণ, নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে—এমন প্রার্থীই দলকে এগিয়ে নিতে পারবেন।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রধানমন্ত্রী একটি ফর্মুলা দেবেন, কীভাবে নির্বাচনে কাজ করতে হবে। দলের লক্ষ্য থাকবে বিজয়ী প্রার্থী নির্বাচন করা এবং তার পক্ষে সবাইকে কাজ করানো।

আরও পড়ুনঃ  ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

দলের স্বার্থের বাইরে গেলে ব্যবস্থা

আইনমন্ত্রী বলেন, দলই সবচেয়ে বড় আমানত। দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত পছন্দ কিংবা বিকল্প কোনো অবস্থান নেওয়া যাবে না। কেউ দলের সঙ্গে বেঈমানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলে একজন নেতা যত বড় বা ভালো মানুষই হোন না কেন, তার ব্যক্তিগত অবস্থান দিয়ে দলের সামগ্রিক সাফল্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা দলের ভেতরে মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চাঁদাবাজি-দখলবাজি বন্ধের দাবি

সভায় আইনমন্ত্রী বলেন, বিএনপি চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধের কথা বলেছে। তার দাবি, শৈলকুপায় বর্তমানে এসব কর্মকাণ্ড নেই।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলীয় মনোনয়ন, নির্বাচনী কৌশল এবং দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাবার কাছে নারীকে ধাক্কা দেওয়ার ভাইরাল ভিডিওটি বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের নয়

দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা, নেতাকর্মীদের কড়া বার্তা আইনমন্ত্রীর

আপডেটের সময়: ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভিন্ন অবস্থান নিলে কিংবা দলের সঙ্গে বেঈমানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া দলের ভেতরে মুনাফেকি করা ব্যক্তিদের তারেক রহমান ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনে জয়ী হতে সক্ষম প্রার্থী চায় দল

মো. আসাদুজ্জামান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে গুরুত্ব না দিয়ে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। কারণ, নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে—এমন প্রার্থীই দলকে এগিয়ে নিতে পারবেন।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রধানমন্ত্রী একটি ফর্মুলা দেবেন, কীভাবে নির্বাচনে কাজ করতে হবে। দলের লক্ষ্য থাকবে বিজয়ী প্রার্থী নির্বাচন করা এবং তার পক্ষে সবাইকে কাজ করানো।

আরও পড়ুনঃ  দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকে আটক

দলের স্বার্থের বাইরে গেলে ব্যবস্থা

আইনমন্ত্রী বলেন, দলই সবচেয়ে বড় আমানত। দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত পছন্দ কিংবা বিকল্প কোনো অবস্থান নেওয়া যাবে না। কেউ দলের সঙ্গে বেঈমানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলে একজন নেতা যত বড় বা ভালো মানুষই হোন না কেন, তার ব্যক্তিগত অবস্থান দিয়ে দলের সামগ্রিক সাফল্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ, গেজেটে নাম নেই ফাহিমের—ক্ষোভে বললেন, ‘এ দেশে মেধার মূল্য নাই’