ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সমালোচনার মধ্যেই সাসপেন্ড শাওনের ফেসবুক অ্যাকাউন্ট, যা জানা গেল

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। তার ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তামান্না সেতু জানান, শাওনের অ্যাকাউন্টটি ব্যাপক সংখ্যক রিপোর্টের মুখে পড়ে সাময়িকভাবে সাসপেন্ড হয়েছে। তিনি আরও দাবি করেন, বিতর্কিত পোস্টটি শাওন নিজে মুছে দেননি এবং এ তথ্য তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগটি দায়ের করে রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা। তাদের দাবি, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি বর্তমানে তার ঘনিষ্ঠজনের দাবির ভিত্তিতেই জানা গেছে; বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

সমালোচনার মধ্যেই সাসপেন্ড শাওনের ফেসবুক অ্যাকাউন্ট, যা জানা গেল

আপডেটের সময়: ১১:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। তার ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তামান্না সেতু জানান, শাওনের অ্যাকাউন্টটি ব্যাপক সংখ্যক রিপোর্টের মুখে পড়ে সাময়িকভাবে সাসপেন্ড হয়েছে। তিনি আরও দাবি করেন, বিতর্কিত পোস্টটি শাওন নিজে মুছে দেননি এবং এ তথ্য তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগটি দায়ের করে রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা। তাদের দাবি, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি বর্তমানে তার ঘনিষ্ঠজনের দাবির ভিত্তিতেই জানা গেছে; বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।