ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষকতায় পরিবর্তন আসেনি: তথ্যমন্ত্রী

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক কাঠামোয় এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময় সরকার ও মালিকপক্ষের প্রভাবে গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়, যার ফলে অপসাংবাদিকতার সুযোগ তৈরি হয়। তিনি জানান, গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে দ্রুত একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এর প্রশংসাও করেছে। সরকার গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সরকার স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম চায় এবং তারা কখনো গণমাধ্যমের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তিনি মিথ্যা তথ্যকে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই সরকার কাজ করছে এবং এ ধরনের কোনো আইন করা হবে না।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

বাংলাদেশ জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ফাহিম আহমেদ সাংবাদিকদের আর্থিক সমস্যার কথা তুলে ধরে বলেন, অনেক প্রতিষ্ঠানে ন্যূনতম বেতন, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির মতো সুবিধা নেই, ফলে সাংবাদিকদের জীবনযাত্রা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষকতায় পরিবর্তন আসেনি: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক কাঠামোয় এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময় সরকার ও মালিকপক্ষের প্রভাবে গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়, যার ফলে অপসাংবাদিকতার সুযোগ তৈরি হয়। তিনি জানান, গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে দ্রুত একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এর প্রশংসাও করেছে। সরকার গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সরকার স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম চায় এবং তারা কখনো গণমাধ্যমের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তিনি মিথ্যা তথ্যকে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই সরকার কাজ করছে এবং এ ধরনের কোনো আইন করা হবে না।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি