ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণ আত্মসাতের মামলা: কারাগারে সাবেক এডিসি, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, কেউ হতাহত নয়

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জুলাই) ভোররাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক লোকজনের চলাচলের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার

তিনি বলেন, শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে চারাবাড়ি এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিজিবি সদস্যরা তাদের থেমে পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দিলেও তারা তা অমান্য করে পালাতে থাকে। এ সময় নিরাপত্তার স্বার্থে এবং তাদের গতিরোধে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিজিবি।

বিজিবির দাবি, গুলির পর সন্দেহভাজন ব্যক্তিরা সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, কেউ হতাহত নয়

আপডেটের সময়: ১০:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জুলাই) ভোররাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক লোকজনের চলাচলের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

তিনি বলেন, শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে চারাবাড়ি এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—মোহনপুর থানার ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি

বিজিবি সদস্যরা তাদের থেমে পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দিলেও তারা তা অমান্য করে পালাতে থাকে। এ সময় নিরাপত্তার স্বার্থে এবং তাদের গতিরোধে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিজিবি।

বিজিবির দাবি, গুলির পর সন্দেহভাজন ব্যক্তিরা সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ