ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে স্বাস্থ্যসেবার চিত্র: স্বাস্থ্যমন্ত্রী ৩.৮২ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন, তামান্নাকে অভিনন্দন সাদিক কায়েমের সুনামগঞ্জে ওসি আমিনুলের পাঁচতলা বাড়ি, অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত দাবি শেরপুরের গারো পাহাড়ে ২৯-৩০ অক্টোবর তীর্থোৎসব, প্রস্তুতি শেষ পর্যায়ে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫০ সময় দেখুন

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৬টার পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় স্বস্তি নেমে এসেছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এর মধ্যে সকালের বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

আরও পড়ুনঃ  ই-টিন নিয়েও রিটার্ন জমা দেননি? ৫ হাজার টাকা জরিমানার নিয়ম জেনে নিন

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পালমারের প্রথম লাল কার্ড, টটেনহ্যামের কাছে হেরে চেলসির শততম বহিষ্কার

কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

এদিকে বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান হেফাজত নেতা আজিজুল হক

বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দীর্ঘদিনের ত্যাগী নেতা আবুল বাশার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান

সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

আপডেটের সময়: ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৬টার পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় স্বস্তি নেমে এসেছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এর মধ্যে সকালের বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

আরও পড়ুনঃ  বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্য, চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩৭৩ রোগী

কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

এদিকে বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুনঃ  গুলশানের কিং ফিশার বার থেকে ৮২৬ লিটার মদ ও দেড় হাজার লিটারের বেশি বিয়ার জব্দ