ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে স্বাস্থ্যসেবার চিত্র: স্বাস্থ্যমন্ত্রী ৩.৮২ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন, তামান্নাকে অভিনন্দন সাদিক কায়েমের সুনামগঞ্জে ওসি আমিনুলের পাঁচতলা বাড়ি, অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত দাবি শেরপুরের গারো পাহাড়ে ২৯-৩০ অক্টোবর তীর্থোৎসব, প্রস্তুতি শেষ পর্যায়ে ২৮ অক্টোবর নিহতদের স্মরণে শফিকুর রহমানের বিবৃতি, জামায়াতের দুই দিনের কর্মসূচি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি বাসায় অপরিচ্ছন্নতা পেলেই জরিমানা, বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সরকারি বাসাবাড়ি, হাসপাতাল ও অন্যান্য স্থাপনায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মীর শাহে আলম বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রী শুরু থেকেই উদ্যোগী। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও আবাসিক কোয়ার্টারের পরিস্থিতি পরিদর্শন করেছেন। কিন্তু বড় বড় সরকারি আবাসিক ভবন, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবহেলার চিত্র পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ২০টি পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। কোথাও অনিয়ম কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং কঠোর জরিমানা করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা নিজেদের বরাদ্দ পাওয়া বাসস্থান পরিষ্কার রাখতে না পারলে তাঁদের সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০

লেক ও খাল পরিচ্ছন্নতায় উদ্যোগ

ঢাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করার কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যুক্ত রয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে।

নগরীতে ডাস্টবিন চুরি ঠেকাতে প্লাস্টিক বা লোহার পরিবর্তে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।

পরিবীক্ষণ কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকার পরিচ্ছন্নতা ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন মীর শাহে আলম।

আরও পড়ুনঃ  পালমারের প্রথম লাল কার্ড, টটেনহ্যামের কাছে হেরে চেলসির শততম বহিষ্কার

ঢাকা উত্তর ও দক্ষিণে ২০টি বিশেষ কমিটি

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন এলাকাভিত্তিক এসব কমিটি কাজ করবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

সরকারি বাসায় অপরিচ্ছন্নতা পেলেই জরিমানা, বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেটের সময়: ০৭:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সরকারি বাসাবাড়ি, হাসপাতাল ও অন্যান্য স্থাপনায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মীর শাহে আলম বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রী শুরু থেকেই উদ্যোগী। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও আবাসিক কোয়ার্টারের পরিস্থিতি পরিদর্শন করেছেন। কিন্তু বড় বড় সরকারি আবাসিক ভবন, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবহেলার চিত্র পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের

প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ২০টি পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। কোথাও অনিয়ম কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং কঠোর জরিমানা করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা নিজেদের বরাদ্দ পাওয়া বাসস্থান পরিষ্কার রাখতে না পারলে তাঁদের সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  রিয়াদ ও মদিনায় হুথিদের চার ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

লেক ও খাল পরিচ্ছন্নতায় উদ্যোগ

ঢাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করার কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যুক্ত রয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে।

নগরীতে ডাস্টবিন চুরি ঠেকাতে প্লাস্টিক বা লোহার পরিবর্তে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।

পরিবীক্ষণ কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকার পরিচ্ছন্নতা ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন মীর শাহে আলম।

আরও পড়ুনঃ  সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির