ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ? সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল ‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রিয়াদ ও মদিনায় হুথিদের চার ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো আটকানো ও ধ্বংস করা হয়েছে বলে জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। উড়োজাহাজটিতে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদি আরবে হামলা চালায়। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগার।

আরও পড়ুনঃ  নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’

অন্যদিকে, হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

সৌদি আরবের অভিযোগ, হুথিরা নিয়মিত দেশটিতে হামলা চালানোর পাশাপাশি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলাও করেছে। তবে হুথিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।

আরও পড়ুনঃ  বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

হামলা-পাল্টা হামলার মধ্যে হুথিরা সৌদি আরবের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে। তাদের হুমকি, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদি আরবের অন্য কোথাও বিমান চলাচল করতে পারবে না।

এরই মধ্যে বুধবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম

রিয়াদ ও মদিনায় হুথিদের চার ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

আপডেটের সময়: ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো আটকানো ও ধ্বংস করা হয়েছে বলে জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। উড়োজাহাজটিতে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদি আরবে হামলা চালায়। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগার।

আরও পড়ুনঃ  আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

অন্যদিকে, হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান

সৌদি আরবের অভিযোগ, হুথিরা নিয়মিত দেশটিতে হামলা চালানোর পাশাপাশি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলাও করেছে। তবে হুথিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬