ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাভারে হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি ও মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২০৪ সময় দেখুন

সাভারে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগের প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন। পরে এক ঘণ্টা ‘কলম বিরতি’ পালন করেন তারা।

সাংবাদিকদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনের ওপর হামলা এবং তাকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনাকে তারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।

কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

সাভারে হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি ও মানববন্ধন

আপডেটের সময়: ০৬:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬