ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ প্রায় ২৬০ জনকে আটক করেছে পুলিশ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের এসআইআর কার্যক্রমসহ বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পতাকা, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর হয়ে ওঠে দিল্লির রাজপথ। প্রায় এক কিলোমিটার পথ মিছিল করে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে জড়ো হন বিরোধী দলের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  আজ ঘোষণা হবে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম

কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতারা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। তিনি ভারতের নির্বাচন কমিশনার নন, তিনি বিজেপির নির্বাচন কমিশনার।’

বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন বিজেপিকে রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে ভোটার তালিকা ও নিবন্ধন পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে মতপার্থক্যের খবর প্রকাশের পর কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘স্বাধীনতার পর পাওয়া প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার সরকারের হাতের পুতুল। মোদি ও অমিত শাহ যা বলেন, তিনি তাই করেন। এতে দেশের গণতন্ত্র ও সংবিধানই শেষ হয়ে যাবে।’

বিক্ষোভের সময় পুলিশের ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা ওড়ান রাহুল গান্ধী। পরে কমিশন কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  গাজা কূটনীতির সময়ে ইসরায়েলি সামরিক খাতে বিনিয়োগ, কুশনারকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হলেও মঙ্গলবার রাতে দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় আবারও তাদের আটক করা হয়।

এদিকে বিরোধীদের এই আন্দোলনকে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি। নির্বাচন কমিশন ও বিজেপি ভোটার তালিকা সংশোধনে অনিয়ম বা পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০

আপডেটের সময়: ০৮:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ প্রায় ২৬০ জনকে আটক করেছে পুলিশ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের এসআইআর কার্যক্রমসহ বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পতাকা, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর হয়ে ওঠে দিল্লির রাজপথ। প্রায় এক কিলোমিটার পথ মিছিল করে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে জড়ো হন বিরোধী দলের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  সিম ছাড়াই যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্ক ব্যবহারের তথ্য

কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতারা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। তিনি ভারতের নির্বাচন কমিশনার নন, তিনি বিজেপির নির্বাচন কমিশনার।’

বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন বিজেপিকে রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে ভোটার তালিকা ও নিবন্ধন পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে মতপার্থক্যের খবর প্রকাশের পর কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুনঃ  ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘স্বাধীনতার পর পাওয়া প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার সরকারের হাতের পুতুল। মোদি ও অমিত শাহ যা বলেন, তিনি তাই করেন। এতে দেশের গণতন্ত্র ও সংবিধানই শেষ হয়ে যাবে।’

বিক্ষোভের সময় পুলিশের ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা ওড়ান রাহুল গান্ধী। পরে কমিশন কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ছাড়াল আগের রেকর্ড