ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সেমিকন্ডাক্টর শিল্পে বড় সম্ভাবনা, ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য

বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারণশীল সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। প্রযুক্তিনির্ভর এই খাতকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রপ্তানি ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের তরুণ ও দক্ষ জনশক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তি বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে তিন হাজারের বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী কর্মরত রয়েছেন।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনে কর ও শুল্ক সুবিধা চালু করেছে এবং ডিজাইন সেবায় প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তুলতে চলতি বাজেটে স্টার্টআপ অনুদান হিসেবে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উদ্যোক্তা ও প্রবাসী বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এই খাতের উন্নয়নে অংশীদারিত্ব, গবেষণা, বিনিয়োগ এবং উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে হবে।

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর শিল্পের চাহিদা দ্রুত বাড়ছে। ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিকস (WSTS)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক এ শিল্পের বাজার ১.৫১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ২০২৭ সালে তা প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে।

বিশেষজ্ঞদের মতে, এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিমালা ঘোষণা নয়, বরং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা। এজন্য আন্তর্জাতিক মানের সেমিকন্ডাক্টর ডিজাইন সেন্টার, অ্যাসেম্বলি-টেস্টিং অবকাঠামো, দক্ষ প্রকৌশলী তৈরি এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আগামী দুই বছরই নির্ধারণ করবে বাংলাদেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের একটি নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে কি না।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, বর্তমানে প্রায় ৮০ লাখ ডলারের সেমিকন্ডাক্টর রপ্তানি ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দক্ষ জনশক্তি, গবেষণা সক্ষমতা ও আধুনিক পরীক্ষণ অবকাঠামো গড়ে তুলতে পারলেই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

সেমিকন্ডাক্টর শিল্পে বড় সম্ভাবনা, ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য

আপডেটের সময়: ১২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারণশীল সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। প্রযুক্তিনির্ভর এই খাতকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রপ্তানি ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের তরুণ ও দক্ষ জনশক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তি বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে তিন হাজারের বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী কর্মরত রয়েছেন।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনে কর ও শুল্ক সুবিধা চালু করেছে এবং ডিজাইন সেবায় প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তুলতে চলতি বাজেটে স্টার্টআপ অনুদান হিসেবে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উদ্যোক্তা ও প্রবাসী বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এই খাতের উন্নয়নে অংশীদারিত্ব, গবেষণা, বিনিয়োগ এবং উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে হবে।

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর শিল্পের চাহিদা দ্রুত বাড়ছে। ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিকস (WSTS)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক এ শিল্পের বাজার ১.৫১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ২০২৭ সালে তা প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে।

বিশেষজ্ঞদের মতে, এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিমালা ঘোষণা নয়, বরং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা। এজন্য আন্তর্জাতিক মানের সেমিকন্ডাক্টর ডিজাইন সেন্টার, অ্যাসেম্বলি-টেস্টিং অবকাঠামো, দক্ষ প্রকৌশলী তৈরি এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে