ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ায় চাকরির স্বপ্ন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যু—মামুনের লাশ ফেরার অপেক্ষায় পরিবার মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত? ‘জাতির সঙ্গে গাদ্দারি করেছে সরকারি দল’: মামুনুল হক আক্কেল দাঁত উঠলেই কেন ব্যথা হয়, কখন এটি বিপজ্জনক ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্থায়ী কমিটি কার্যকর না হলে অংশ নেওয়া সম্ভব নয়: নাহিদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে তারা কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে চান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

‘ইচ্ছামতো নয়, কার্যকরভাবে কমিটি গঠন করতে হবে’

নাহিদ ইসলাম বলেন, স্থায়ী কমিটিগুলো কার্যকরভাবে গঠিত না হলে বিরোধীদলের পক্ষে সেগুলোর অংশীদার হওয়া সম্ভব হবে না। সংসদীয় কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে কমিটিগুলো কার্যকরভাবে গঠনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  নিয়মের বাইরে এআই এজেন্টের গোপন যোগাযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান নাহিদ। তিনি বলেন, এর আগেও বিরোধীদলীয় নেতা ও উপনেতা এ বিষয়ে সংসদে কথা বলেছেন। জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা থাকলেও বিরোধীদলকে তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সদস্যসংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ

নাহিদ ইসলাম বলেন, এসব বিষয় বাদ দিয়েও ১০ সদস্যের একটি স্থায়ী কমিটিতে বিরোধীদল থেকে তিনজন করে সদস্য রাখার দাবি জানানো হয়েছিল। তবে সরকারদলীয় চিফ হুইপ বা সরকারের পক্ষ থেকে ২৬ শতাংশ হিসাব অনুযায়ী সদস্য দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ

তিনি বলেন, সেই হিসাব অনুযায়ী কোনো কমিটিতে তিনজন, আবার কোনো কমিটিতে দুজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে।

বিরোধীদলের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কমিটিতে কতজন সদস্য রাখা হবে, সে অনুযায়ী একটি তালিকা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে চূড়ান্ত তালিকা তৈরির সময় সেই কাঠামোতে পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।

তার ভাষ্য, এতে কয়েকটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে বিরোধীদলের সদস্যসংখ্যায় অসঙ্গতি দেখা দিয়েছে। কোথাও কোথাও ভুল নামও এসেছে।

‘আলোচনা ছাড়াই সদস্য রাখা হয়েছে’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিরোধীদলের সঙ্গে আলোচনা না করেই অনেক ক্ষেত্রে তাদের ইচ্ছামতো সদস্যদের বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বড় ভাই রাষ্ট্রপতি, গর্বে বুক ভরে যায়: ফয়সল আমিন

তিনি বলেন, কোনো কমিটিতে দুজন, আবার কোনো কমিটিতে তিনজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে। এমনকি একটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে বিরোধীদল থেকে চারজন সদস্য রাখা হয়েছে।

পরবর্তী অধিবেশনে সংশোধনের আহ্বান

নাহিদ বলেন, চলতি অধিবেশনে সবগুলো স্থায়ী কমিটি পাস করার বিষয়ে চিফ হুইপের কিছুটা তাড়াহুড়া ছিল।

তবে পরবর্তী অধিবেশনে এসব কমিটির তালিকা ও গঠনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন আনার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

স্থায়ী কমিটি কার্যকর না হলে অংশ নেওয়া সম্ভব নয়: নাহিদ

আপডেটের সময়: ০৮:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে তারা কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে চান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

‘ইচ্ছামতো নয়, কার্যকরভাবে কমিটি গঠন করতে হবে’

নাহিদ ইসলাম বলেন, স্থায়ী কমিটিগুলো কার্যকরভাবে গঠিত না হলে বিরোধীদলের পক্ষে সেগুলোর অংশীদার হওয়া সম্ভব হবে না। সংসদীয় কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে কমিটিগুলো কার্যকরভাবে গঠনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রথম ওয়েব সিরিজেই রহস্যময় চরিত্রে পরিণীতি চোপড়া

স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান নাহিদ। তিনি বলেন, এর আগেও বিরোধীদলীয় নেতা ও উপনেতা এ বিষয়ে সংসদে কথা বলেছেন। জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা থাকলেও বিরোধীদলকে তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সদস্যসংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ

নাহিদ ইসলাম বলেন, এসব বিষয় বাদ দিয়েও ১০ সদস্যের একটি স্থায়ী কমিটিতে বিরোধীদল থেকে তিনজন করে সদস্য রাখার দাবি জানানো হয়েছিল। তবে সরকারদলীয় চিফ হুইপ বা সরকারের পক্ষ থেকে ২৬ শতাংশ হিসাব অনুযায়ী সদস্য দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিক, সদস্য যারা

তিনি বলেন, সেই হিসাব অনুযায়ী কোনো কমিটিতে তিনজন, আবার কোনো কমিটিতে দুজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে।

বিরোধীদলের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কমিটিতে কতজন সদস্য রাখা হবে, সে অনুযায়ী একটি তালিকা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে চূড়ান্ত তালিকা তৈরির সময় সেই কাঠামোতে পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।

তার ভাষ্য, এতে কয়েকটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে বিরোধীদলের সদস্যসংখ্যায় অসঙ্গতি দেখা দিয়েছে। কোথাও কোথাও ভুল নামও এসেছে।

‘আলোচনা ছাড়াই সদস্য রাখা হয়েছে’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিরোধীদলের সঙ্গে আলোচনা না করেই অনেক ক্ষেত্রে তাদের ইচ্ছামতো সদস্যদের বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি