ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে হুথিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া সৌদি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে। এতে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের আক্রোতিরি ঘাঁটিতে থাকা ‘ভয়েজার’ ট্যাংকার বিমান অংশ নেবে।

সৌদি সরকারের পক্ষ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  কোনাবাড়ীতে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই সহায়তা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হবে। প্রাথমিকভাবে কার্যক্রমটি কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাতে রয়েছে। ইয়েমেনের বর্তমান সরকারের প্রতি সৌদি আরবেরও সমর্থন রয়েছে।

সাম্প্রতিক সময়ে হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সংঘাত তীব্র হয়েছে। এর জেরে সৌদি আরবের ভূখণ্ডে, রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় এবং কয়েকটি জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্যের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে আকাশপথে জ্বালানি সরবরাহে সহায়তা করবে তারা। এ কাজে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে থাকা ‘ভয়েজার’ ট্যাংকার বিমান ব্যবহার করা হবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নহাম বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ এবং যুক্তরাজ্যের স্বার্থ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হচ্ছে, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা

তিনি বলেন, সৌদি আরব ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছে। একই সঙ্গে জ্বালানি তেল সরবরাহের পথগুলো খোলা রাখা জরুরি। পরিস্থিতিতে আরও বিশৃঙ্খলা তৈরি হলে তার প্রভাব বিস্তৃত হতে পারে। তাই সরবরাহের পথ সচল রাখতে সৌদি আরবের অনুরোধে সাড়া দিয়েছে যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপরও।

যুক্তরাজ্য ও সৌদি আরব দীর্ঘদিনের সামরিক মিত্র। দুই দেশের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় সৌদি আরবকে অস্ত্রও সরবরাহ করে আসছে যুক্তরাজ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

আপডেটের সময়: ১১:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে হুথিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া সৌদি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে। এতে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের আক্রোতিরি ঘাঁটিতে থাকা ‘ভয়েজার’ ট্যাংকার বিমান অংশ নেবে।

সৌদি সরকারের পক্ষ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  সাভারে পার্ক করা যাত্রীবাহী বাসে আগুন

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই সহায়তা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হবে। প্রাথমিকভাবে কার্যক্রমটি কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাতে রয়েছে। ইয়েমেনের বর্তমান সরকারের প্রতি সৌদি আরবেরও সমর্থন রয়েছে।

সাম্প্রতিক সময়ে হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সংঘাত তীব্র হয়েছে। এর জেরে সৌদি আরবের ভূখণ্ডে, রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় এবং কয়েকটি জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্যের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব।

আরও পড়ুনঃ  সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে আকাশপথে জ্বালানি সরবরাহে সহায়তা করবে তারা। এ কাজে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে থাকা ‘ভয়েজার’ ট্যাংকার বিমান ব্যবহার করা হবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নহাম বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ এবং যুক্তরাজ্যের স্বার্থ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমসে অভিষেকেই চীনের কাছে ১৩-০ গোলে হার বাংলাদেশের