ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হচ্ছে, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’।

‘অর্ণব’ বাংলা শব্দ, যার অর্থ সমুদ্র। বাংলাদেশ আবহাওয়া সংস্থার পক্ষ থেকে আগেই এই নাম নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে

বর্তমানে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও এগিয়ে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক

অতিরিক্ত বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে নদনদীর পানিও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হচ্ছে, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা

আপডেটের সময়: ১০:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’।

‘অর্ণব’ বাংলা শব্দ, যার অর্থ সমুদ্র। বাংলাদেশ আবহাওয়া সংস্থার পক্ষ থেকে আগেই এই নাম নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, শক্তি বাড়লে হতে পারে ‘অর্ণব’

বর্তমানে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও এগিয়ে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

অতিরিক্ত বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে নদনদীর পানিও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  সিএনএ সাংবাদিককে ট্রাম্প: ‘আপনাদের এখানে থাকা উচিত নয়’