ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে জামালপুর থেকে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকেরা তাদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেন।

বাস চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেলা সাড়ে ৩টার দিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয় বলে জানান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

দুর্ঘটনা ও হামলার জেরে কর্মবিরতি

এর আগে সোমবার রাতে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব

মানববন্ধন চলাকালে রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।

বাস চলাচল শুরু হলেও নতুন উত্তেজনা

বাস চলাচল স্বাভাবিক হওয়ার দিনই রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুনঃ  চক্ষুসেবা সম্প্রসারণে অপটোমেট্রি কাউন্সিল গঠনে ঐকমত্য

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

অভিযোগে তিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি মো. রফিকুল ইসলাম জার্ণিস, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করেন। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৭০ জনের বিরুদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ আনা হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলার পর জড়িতদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।

১২ দাবিতে প্রশাসনের আশ্বাস

হামলার অভিযোগের বিষয়ে জানতে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

তবে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের ১২টি দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাসের পরই শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে বাস চলাচল শুরু করতে রাজি হন।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। পরে প্রশাসনের আশ্বাসে পরিবহন মালিক ও শ্রমিকেরা বাস চলাচল স্বাভাবিক করতে সম্মত হন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

আপডেটের সময়: ০৬:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে জামালপুর থেকে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকেরা তাদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেন।

বাস চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেলা সাড়ে ৩টার দিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয় বলে জানান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

দুর্ঘটনা ও হামলার জেরে কর্মবিরতি

এর আগে সোমবার রাতে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান চৌধুরী

মানববন্ধন চলাকালে রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।

বাস চলাচল শুরু হলেও নতুন উত্তেজনা

বাস চলাচল স্বাভাবিক হওয়ার দিনই রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুনঃ  ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

অভিযোগে তিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি মো. রফিকুল ইসলাম জার্ণিস, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করেন। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৭০ জনের বিরুদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ আনা হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলার পর জড়িতদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।

১২ দাবিতে প্রশাসনের আশ্বাস

হামলার অভিযোগের বিষয়ে জানতে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ