ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৮ বছরের অভিনয়জীবনে প্রেমের সম্পর্কে জড়াননি নাবিলা ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

তারকাদের ক্যারিয়ারে প্রেম ও বিয়ে নিয়ে নানা জটিলতা তৈরি হলেও এসব বিষয় থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। টেলিভিশন নাটকে দেড় যুগের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে কোনো নায়ক বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার এক ধরনের অনীহাও ছিল। সেটে বাড়তি আড্ডা কম দিই, কাজের বাইরে যোগাযোগও কম থাকে। তাই অনেকে হয়তো আমাকে ঠিকমতো মূল্যায়ন করেননি। এর জন্য কাউকে দোষ দিই না, এটা আমার মেলামেশার ঘাটতি।’

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’

আরও পড়ুনঃ  আজ শ্যামল মিত্রের ৩৯তম প্রয়াণদিবস

বিনোদনমাধ্যমের উদাহরণ দিয়ে নাবিলা বলেন, একসময় অনেকে ভাইরাল হয়ে ও প্রচুর ভিউ পেয়ে আলোচনায় এসেছেন। কিন্তু কিছুদিন পর তাঁদের আর নাটকে দেখা যায়নি। তাই তিনি কখনোই শর্টকাটের পেছনে ছোটেননি।

নাবিলার ভাষায়, ‘১৮ বছর ধরে টানা কাজ করছি, এটাই আমার টিকে থাকার বড় প্রমাণ।’

তবে বর্তমান সময়ের নাটকের গল্প ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, এখনকার মূলধারার নাটক নায়ক-নায়িকা বা দুই-আড়াইটি চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। অথচ নাটকের প্রতিটি চরিত্রেরই সমান গুরুত্ব থাকা উচিত।

আরও পড়ুনঃ  একই পর্দায় দুই বাংলার দুই তারকা, নতুন চমক নিয়ে আসছেন জয়া-শ্রাবন্তী

হুমায়ূন আহমেদের সময়ের নাটকের উদাহরণ টেনে নাবিলা বলেন, তখন পরীক্ষামূলক ও বৈচিত্র্যময় গল্পের নাটক তৈরি হতো। সেসব কাজে যে স্বাচ্ছন্দ্য ও শিল্পের আনন্দ ছিল, তা এখনকার নাটকে খুঁজে পান না তিনি।

বিশেষ করে গ্রামের গল্পনির্ভর নাটকে একই ধরনের স্বামী-স্ত্রীর ঝগড়া এবং নির্দিষ্ট কিছু নামের পুনরাবৃত্তি নিয়ে সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, ‘মনে হয়, যেন কেজি হিসাবে নাটক বানানো হচ্ছে।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

১৮ বছরের অভিনয়জীবনে প্রেমের সম্পর্কে জড়াননি নাবিলা ইসলাম

আপডেটের সময়: ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তারকাদের ক্যারিয়ারে প্রেম ও বিয়ে নিয়ে নানা জটিলতা তৈরি হলেও এসব বিষয় থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। টেলিভিশন নাটকে দেড় যুগের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে কোনো নায়ক বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার এক ধরনের অনীহাও ছিল। সেটে বাড়তি আড্ডা কম দিই, কাজের বাইরে যোগাযোগও কম থাকে। তাই অনেকে হয়তো আমাকে ঠিকমতো মূল্যায়ন করেননি। এর জন্য কাউকে দোষ দিই না, এটা আমার মেলামেশার ঘাটতি।’

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’

আরও পড়ুনঃ  সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, পুলিশের আইনি ভুলে মুক্তি

বিনোদনমাধ্যমের উদাহরণ দিয়ে নাবিলা বলেন, একসময় অনেকে ভাইরাল হয়ে ও প্রচুর ভিউ পেয়ে আলোচনায় এসেছেন। কিন্তু কিছুদিন পর তাঁদের আর নাটকে দেখা যায়নি। তাই তিনি কখনোই শর্টকাটের পেছনে ছোটেননি।

নাবিলার ভাষায়, ‘১৮ বছর ধরে টানা কাজ করছি, এটাই আমার টিকে থাকার বড় প্রমাণ।’

তবে বর্তমান সময়ের নাটকের গল্প ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, এখনকার মূলধারার নাটক নায়ক-নায়িকা বা দুই-আড়াইটি চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। অথচ নাটকের প্রতিটি চরিত্রেরই সমান গুরুত্ব থাকা উচিত।

আরও পড়ুনঃ  ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে পাল্টা খোঁচা অপু বিশ্বাসের