ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

আরও পড়ুনঃ  স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের তথ্য জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

আরও পড়ুনঃ  ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

এর আগে গত বুধবার দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তবে সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার না হতেই আবারও দাম বাড়ানোর ঘোষণা দিল সংস্থাটি।

এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।

আরও পড়ুনঃ  ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ কোটি ডলারের উৎপাদন ক্ষতি, সরেছে ২৫৪ কোটি ডলারের অর্ডার

নতুন এই মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রূপা কেনাবেচায় আগের তুলনায় বেশি দাম গুনতে হবে ক্রেতাদের।

সূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) | ২৬ নভেম্বর ২০২৬

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

আপডেটের সময়: ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

আরও পড়ুনঃ  স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের তথ্য জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

আরও পড়ুনঃ  ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

এর আগে গত বুধবার দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তবে সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার না হতেই আবারও দাম বাড়ানোর ঘোষণা দিল সংস্থাটি।

এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।

আরও পড়ুনঃ  ১৮২ কোটি টাকায় ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কিনবে সরকার