ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: ছাত্রশিবিরের সেক্রেটারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, এ জাতি বারবার প্রমাণ করেছে, তারা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষের সংগ্রামী চেতনার কথা তুলে ধরে সিবগাতুল্লাহ বলেন, দেশের মানুষ অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে। এই দুর্দশা থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব বর্তমান প্রজন্মকেই নিতে হবে।

আরও পড়ুনঃ  জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

তিনি বলেন, গত ১৬ বছর দেশে নতজানু পররাষ্ট্রনীতি দেখা গেছে। তবে মানুষ চুপ করে বসে থাকেনি। পলাশীর যুদ্ধে পরাজয়ের পর বক্সারের যুদ্ধে আবারও লড়াই, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার সংগ্রাম, বালাকোটের যুদ্ধ এবং ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের অংশ। এত বছর পরও এ দেশের মানুষের মধ্যে লড়াই করার মানসিকতা অটুট রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর অতীত পরিস্থিতি তুলে ধরে ছাত্রশিবিরের এই নেতা বলেন, একসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পেতেন। গেস্টরুমে গিয়ে অনেকের বড় বড় স্বপ্ন একদিনেই শেষ হয়ে যেত। জুলাই বিপ্লবের মাধ্যমে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। তবে বর্তমানে শিক্ষা ও কর্মসংস্থান খাতে নতুন সংকট তৈরি হয়েছে এবং বেকারত্ব বাড়ছে।

আরও পড়ুনঃ  ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

তার দাবি, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

সাম্প্রতিক এনটিআরসির নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে সিবগাতুল্লাহ বলেন, কয়েক দিন আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আন্দোলন হয়েছে। নিয়ম অনুযায়ী, এনটিআরসির মাধ্যমে এ নিয়োগ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই প্রক্রিয়া পরিবর্তন করে স্কুল-কলেজের গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এসব কমিটিতে দলীয় পরিচয়ের ভিত্তিতে এমন ব্যক্তিদের বসানো হয়েছে, যাদের নিজেদের যোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে অর্থের বিনিময়ে নিয়োগ-বাণিজ্যের আশঙ্কা তৈরি হতো। এতে শেষ পর্যন্ত জাতি মেধাবী শিক্ষকদের হারাত।

আরও পড়ুনঃ  নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবি শাখা ছাত্রশিবির এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। নবীনদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলমের বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: ছাত্রশিবিরের সেক্রেটারি

আপডেটের সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, এ জাতি বারবার প্রমাণ করেছে, তারা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষের সংগ্রামী চেতনার কথা তুলে ধরে সিবগাতুল্লাহ বলেন, দেশের মানুষ অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে। এই দুর্দশা থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব বর্তমান প্রজন্মকেই নিতে হবে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত