ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৬০ ফিটের ময়লার ভাগাড় সরাতে খালের ওপর তৈরি হচ্ছে আধুনিক এসটিএস

রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় রাস্তার ওপর থাকা ময়লার ভাগাড় সরিয়ে নিতে খালের ওপর আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখার পর ময়লা-আবর্জনা অপসারণে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাও ঘুরে দেখেন।

ডিএনসিসির ৬০ ফিট এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে ময়লা ফেলার কারণে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সিটি করপোরেশনকে জানানো হলেও ময়লার ভাগাড়টি সরানোর কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ময়লার ভাগাড় সরানোর জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন করেছেন। এমনকি হেড অফিসেও যোগাযোগ করেছেন। তবে বারবার সময় দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকার এক এসএসসি পরীক্ষার্থী ইউসা রহমান বলেন, ময়লার ভাগাড়ের পাশেই একটি উচ্চবিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের অনেক সময় যানবাহন না পেয়ে হেঁটে চলাচল করতে হয়। এতে তাদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এলাকাবাসীর সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু ময়লা ফেলার জন্য তারা কোনো জায়গা দিতে রাজি না হওয়ায় বিকল্প হিসেবে খালের ওপর এসটিএস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

তিনি বলেন, মিরপুরের ৬০ ফিট এলাকায় ঘনবসতি হওয়ায় সরকারি খাসজমিও খুব বেশি নেই। তাই খালের ওপর এলিভেটেড কাঠামো নির্মাণ করে আরসিসি পাইলিংয়ের মাধ্যমে এসটিএস তৈরি করা হবে। দ্রুতই এ কাজ শুরু করার আশা প্রকাশ করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, এসটিএস নির্মাণ হয়ে গেলে রাস্তার ওপর আর ময়লা ফেলার প্রয়োজন হবে না। এতে এলাকাটির পরিচ্ছন্নতা পরিস্থিতিরও উন্নতি হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, সরকারপ্রধানের নির্দেশনা অনুযায়ী নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের চাহিদা পূরণে সিটি করপোরেশনগুলোকে আরও গতিশীল করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

রাজধানীর অপরিচ্ছন্নতা দূর করতে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা জমা করা এবং যথাযথভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাই সচেতন হলে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই দেশের জন্য বড় পরিবর্তন আনা সম্ভব। দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করার আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৬০ ফিটের ময়লার ভাগাড় সরাতে খালের ওপর তৈরি হচ্ছে আধুনিক এসটিএস

আপডেটের সময়: ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় রাস্তার ওপর থাকা ময়লার ভাগাড় সরিয়ে নিতে খালের ওপর আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখার পর ময়লা-আবর্জনা অপসারণে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাও ঘুরে দেখেন।

ডিএনসিসির ৬০ ফিট এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে ময়লা ফেলার কারণে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সিটি করপোরেশনকে জানানো হলেও ময়লার ভাগাড়টি সরানোর কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ময়লার ভাগাড় সরানোর জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন করেছেন। এমনকি হেড অফিসেও যোগাযোগ করেছেন। তবে বারবার সময় দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকার এক এসএসসি পরীক্ষার্থী ইউসা রহমান বলেন, ময়লার ভাগাড়ের পাশেই একটি উচ্চবিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের অনেক সময় যানবাহন না পেয়ে হেঁটে চলাচল করতে হয়। এতে তাদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এলাকাবাসীর সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু ময়লা ফেলার জন্য তারা কোনো জায়গা দিতে রাজি না হওয়ায় বিকল্প হিসেবে খালের ওপর এসটিএস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

তিনি বলেন, মিরপুরের ৬০ ফিট এলাকায় ঘনবসতি হওয়ায় সরকারি খাসজমিও খুব বেশি নেই। তাই খালের ওপর এলিভেটেড কাঠামো নির্মাণ করে আরসিসি পাইলিংয়ের মাধ্যমে এসটিএস তৈরি করা হবে। দ্রুতই এ কাজ শুরু করার আশা প্রকাশ করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, এসটিএস নির্মাণ হয়ে গেলে রাস্তার ওপর আর ময়লা ফেলার প্রয়োজন হবে না। এতে এলাকাটির পরিচ্ছন্নতা পরিস্থিতিরও উন্নতি হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, সরকারপ্রধানের নির্দেশনা অনুযায়ী নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে। জনগণের চাহিদা পূরণে সিটি করপোরেশনগুলোকে আরও গতিশীল করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী