ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপরাধের ধরন বদলালেও প্রয়োজন অনুযায়ী আধুনিক হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

অপরাধের ধরন পরিবর্তিত হলেও প্রয়োজন অনুযায়ী পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ প্রতিরোধ ও তদন্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। তবে সেই তুলনায় পুলিশের আধুনিকায়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  পে-স্কেলের গেজেট নিয়ে নতুন জটিলতা, ভেটিংয়ে আটকে আছে প্রজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের ধরন অনেকটাই বদলে গেছে। এসব অপরাধ মোকাবিলা ও তদন্তের জন্য আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল সক্ষমতা প্রয়োজন। এ কারণে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়ে তিনি বলেন, অপরাধবিষয়ক সাংবাদিকতা স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ কাজ। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্টিং করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

আরও পড়ুনঃ  সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

প্রচলিত আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিদ্যমান আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা পরবর্তী সময়ে জামিনে বেরিয়ে আসেন। তাই সময় ও অপরাধের ধরন বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইন সংশোধন করা দরকার।

যুবসমাজের বিভিন্ন অপরাধের সঙ্গে জুয়া ও মাদকের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অনেক অপরাধের পেছনেই জুয়া ও মাদকের যোগসূত্র রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

তিনি আরও বলেন, শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই হবে না। অপরাধ কেন ঘটছে, তা আগে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। এরপর অপরাধের মূল কারণ দূর করার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

অপরাধের ধরন বদলালেও প্রয়োজন অনুযায়ী আধুনিক হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অপরাধের ধরন পরিবর্তিত হলেও প্রয়োজন অনুযায়ী পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ প্রতিরোধ ও তদন্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। তবে সেই তুলনায় পুলিশের আধুনিকায়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের ধরন অনেকটাই বদলে গেছে। এসব অপরাধ মোকাবিলা ও তদন্তের জন্য আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল সক্ষমতা প্রয়োজন। এ কারণে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়ে তিনি বলেন, অপরাধবিষয়ক সাংবাদিকতা স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ কাজ। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্টিং করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

প্রচলিত আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিদ্যমান আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা পরবর্তী সময়ে জামিনে বেরিয়ে আসেন। তাই সময় ও অপরাধের ধরন বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইন সংশোধন করা দরকার।

যুবসমাজের বিভিন্ন অপরাধের সঙ্গে জুয়া ও মাদকের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অনেক অপরাধের পেছনেই জুয়া ও মাদকের যোগসূত্র রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু