ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল

দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে ডারউইনে শুরু হয়েছে টাইগারদের পূর্ণাঙ্গ প্রস্তুতি। প্রথম দিনের অনুশীলন শেষে দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, সফরের শুরুটা ইতিবাচক হয়েছে এবং প্রস্তুতিতেও সন্তুষ্ট পুরো দল।

আরও পড়ুনঃ  সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

সোমবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় প্রথম অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের শুরুতে টিম ব্রিফিং, স্ট্রেচিং ও স্প্রিন্ট ড্রিলের মাধ্যমে ওয়ার্ম-আপ সম্পন্ন করেন ক্রিকেটাররা। এরপর ব্যাটাররা নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন, আর বোলার ও অন্য সদস্যরা ফিল্ডিং, দৌড় এবং ফিটনেস অনুশীলনে অংশ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় তাইজুল বলেন,
‘যাত্রাটা ভালো হয়েছে। মাঝপথে ট্রানজিট থাকায় বিশ্রামেরও সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুনঃ  ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

ডারউইনের অনুশীলন সুবিধা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই বাঁহাতি স্পিনার। তিনি বলেন,
‘প্রথম দিনের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। উইকেট, ফিল্ডিং এরিয়া—সবকিছুই মানসম্মত। ফিল্ডিং, দৌড় ও অন্যান্য অনুশীলন পরিকল্পনা অনুযায়ী করতে পেরেছি। সব মিলিয়ে প্রস্তুতির শুরুটা দারুণ হয়েছে।’

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে পূর্ণশক্তির স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের সামনে। দলের লক্ষ্য, ভালো প্রস্তুতির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেওয়া।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল

আপডেটের সময়: ০৫:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে ডারউইনে শুরু হয়েছে টাইগারদের পূর্ণাঙ্গ প্রস্তুতি। প্রথম দিনের অনুশীলন শেষে দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, সফরের শুরুটা ইতিবাচক হয়েছে এবং প্রস্তুতিতেও সন্তুষ্ট পুরো দল।

আরও পড়ুনঃ  দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সোমবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় প্রথম অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের শুরুতে টিম ব্রিফিং, স্ট্রেচিং ও স্প্রিন্ট ড্রিলের মাধ্যমে ওয়ার্ম-আপ সম্পন্ন করেন ক্রিকেটাররা। এরপর ব্যাটাররা নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন, আর বোলার ও অন্য সদস্যরা ফিল্ডিং, দৌড় এবং ফিটনেস অনুশীলনে অংশ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় তাইজুল বলেন,
‘যাত্রাটা ভালো হয়েছে। মাঝপথে ট্রানজিট থাকায় বিশ্রামেরও সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

ডারউইনের অনুশীলন সুবিধা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই বাঁহাতি স্পিনার। তিনি বলেন,
‘প্রথম দিনের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। উইকেট, ফিল্ডিং এরিয়া—সবকিছুই মানসম্মত। ফিল্ডিং, দৌড় ও অন্যান্য অনুশীলন পরিকল্পনা অনুযায়ী করতে পেরেছি। সব মিলিয়ে প্রস্তুতির শুরুটা দারুণ হয়েছে।’

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’