ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্বে বাংলাদেশ, নির্বাহী কমিটিতেও জয়

আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন অর্জন এসেছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়াম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই দিনে এপিজির নির্বাহী কমিটির সদস্য পদেও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলির এক অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রেস তথ্যবিবরণীর মাধ্যমে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মুশফিকের স্মৃতিচারণ, তুলে ধরলেন পুরোনো অভিজ্ঞতা

এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক জোটের নেতৃত্বে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক সংসদীয় পরিসরে দেশের প্রতিনিধিত্ব আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সাফল্যের জয়গান: গুণী শিক্ষক সম্মাননা ২০২৬

এদিকে একই দিনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের অভ্যন্তরীণ নির্বাচনে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন।

এপিজির সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে জহরত আদিব চৌধুরী ১৯ ভোটের মধ্যে ১১টি ভোট পান। নিজের বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আইপিইউর নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপ তাকে নির্বাচিত করেছে।

আরও পড়ুনঃ  বিশ্ব প্রাণী দিবস আজ, প্রাণীর প্রতি সদয় আচরণের আহ্বান

জহরত আদিব চৌধুরী জানান, আগামী ৯ অক্টোবর তার নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আইপিইউর গভর্নিং কাউন্সিলের সামনে উপস্থাপন করা হবে।

একই দিনে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান পদে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে একজন বাংলাদেশি সংসদ সদস্যের নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্বে বাংলাদেশ, নির্বাহী কমিটিতেও জয়

আপডেটের সময়: ০৬:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন অর্জন এসেছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়াম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই দিনে এপিজির নির্বাহী কমিটির সদস্য পদেও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলির এক অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রেস তথ্যবিবরণীর মাধ্যমে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  সাফল্যের জয়গান: গুণী শিক্ষক সম্মাননা ২০২৬

এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক জোটের নেতৃত্বে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক সংসদীয় পরিসরে দেশের প্রতিনিধিত্ব আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল

এদিকে একই দিনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের অভ্যন্তরীণ নির্বাচনে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন।

এপিজির সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে জহরত আদিব চৌধুরী ১৯ ভোটের মধ্যে ১১টি ভোট পান। নিজের বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আইপিইউর নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপ তাকে নির্বাচিত করেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা