ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউনিকো হসপিটালে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং’ অনুষ্ঠিত

দেশের ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ইউনিকো হসপিটাল পিএলসি সফলভাবে আয়োজন করেছে ‘ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ ২০২৬’। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে জরুরি ও জটিল রোগীসেবার মান আরও উন্নত করা।

আরও পড়ুনঃ  ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার

কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল-এর রেজিস্ট্রার হালিমা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথি, এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, এবং কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ড. নাহিদা আখতারসহ দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতারা।

আরও পড়ুনঃ  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

কর্মশালায় অংশগ্রহণকারীরা সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। শেষে একটি পোস্ট-টেস্টের মাধ্যমে তাদের দক্ষতা মূল্যায়ন করা হয় এবং সেরা পারফরম্যান্সকারীদের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  ‘জেন-জি’ই দেশের চালিকাশক্তি, আগের মন্তব্য থেকে ইউ-টার্ন কঙ্গনার

আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ নার্সিং পেশার দক্ষতা বৃদ্ধি এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইউনিকো হসপিটালে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং’ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দেশের ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ইউনিকো হসপিটাল পিএলসি সফলভাবে আয়োজন করেছে ‘ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ ২০২৬’। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে জরুরি ও জটিল রোগীসেবার মান আরও উন্নত করা।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল-এর রেজিস্ট্রার হালিমা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথি, এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, এবং কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ড. নাহিদা আখতারসহ দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতারা।

আরও পড়ুনঃ  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

কর্মশালায় অংশগ্রহণকারীরা সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। শেষে একটি পোস্ট-টেস্টের মাধ্যমে তাদের দক্ষতা মূল্যায়ন করা হয় এবং সেরা পারফরম্যান্সকারীদের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  জুলাইয়ের কৃতিত্ব জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী