ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একদিনে একই পরিবারের তিনজনের মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনেরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬৪ সময় দেখুন

বরিশালের মেহেন্দিগঞ্জে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে মারা গেছেন প্রবাসী বাবা। একই দিনে শিশুটির মায়ের দাদিও মারা গেছেন। একদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরিয়ান (৩৫) দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকতেন। তাঁর সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আরিয়ান। একই দিন বিকেলে দুবাইয়ে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী

এদিকে, শনিবারই মারা যান শিশু আদরের মায়ের দাদিও। একদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। তাঁদের শোকের খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরাও সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান।

প্রতিবেশী মো. কবির মাঝি বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। একই পরিবারের তিনজনের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুনঃ  দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে

নিহত শিশুর নানা মো. জসিম হাজারী জানান, আদর তাঁর নাতি, আরিয়ান তাঁর জামাতা এবং একই দিনে মারা যাওয়া বৃদ্ধা তাঁর শাশুড়ি। একদিনে তিন স্বজনকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিটন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

একদিনে একই পরিবারের তিনজনের মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনেরা

আপডেটের সময়: ১১:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে মারা গেছেন প্রবাসী বাবা। একই দিনে শিশুটির মায়ের দাদিও মারা গেছেন। একদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরিয়ান (৩৫) দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকতেন। তাঁর সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  আজ সশস্ত্র বাহিনী দিবস, দিনজুড়ে নানা কর্মসূচি

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আরিয়ান। একই দিন বিকেলে দুবাইয়ে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

এদিকে, শনিবারই মারা যান শিশু আদরের মায়ের দাদিও। একদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। তাঁদের শোকের খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরাও সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান।

প্রতিবেশী মো. কবির মাঝি বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। একই পরিবারের তিনজনের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ১৮০ জন