ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘এক দফার নামে পলাতক স্বৈরাচারকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে’: ত্রাণমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দেখুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা সরকার পতনের কথা বলছে, যা তাদের ‘স্বৈরাচারী মানসিকতার’ বহিঃপ্রকাশ। তার দাবি, এক দফার নামে পলাতক স্বৈরাচারকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করা হচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুট্টা চত্বর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   বাংলাবান্ধা থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কারও দয়ায় নয়। তাই এক দফা কিংবা ১০ দফা দিয়ে কোনো লাভ হবে না। বিরোধীদের সংসদে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সংসদে কথা বলার সুযোগ উন্মুক্ত করেছে।

আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের ছয় মাস না যেতেই সরকার পতনের কথা বলা একটি ‘স্বৈরাচারী মানসিকতার’ পরিচয়। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা

নৈরাজ্য সৃষ্টি করা হলে বিএনপি বসে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।

সার নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছে। ফলে এবার ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্যের ভালো ফলন হবে। বিরোধীরা যেসব ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করেছে, জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী অভিনেত্রী কোয়েল মল্লিক

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

‘এক দফার নামে পলাতক স্বৈরাচারকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে’: ত্রাণমন্ত্রী

আপডেটের সময়: ১০:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা সরকার পতনের কথা বলছে, যা তাদের ‘স্বৈরাচারী মানসিকতার’ বহিঃপ্রকাশ। তার দাবি, এক দফার নামে পলাতক স্বৈরাচারকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করা হচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুট্টা চত্বর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা

ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কারও দয়ায় নয়। তাই এক দফা কিংবা ১০ দফা দিয়ে কোনো লাভ হবে না। বিরোধীদের সংসদে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সংসদে কথা বলার সুযোগ উন্মুক্ত করেছে।

আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের ছয় মাস না যেতেই সরকার পতনের কথা বলা একটি ‘স্বৈরাচারী মানসিকতার’ পরিচয়। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

নৈরাজ্য সৃষ্টি করা হলে বিএনপি বসে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।

সার নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছে। ফলে এবার ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্যের ভালো ফলন হবে। বিরোধীরা যেসব ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করেছে, জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  গণতন্ত্র চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি