ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন, শিল্পকারখানা এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন জীবনে।

রোববার (২ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

আরও পড়ুনঃ  ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট

সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের আয়-রোজগার কমে গেছে। অন্যদিকে গ্যাসের স্বল্প সরবরাহে উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলোও সংকটে পড়েছে।

একই অবস্থা আবাসিক এলাকায়। গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না, ফলে রান্না করতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকামী সবার সম্মিলিত অবদানের ফল: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

গ্যাস পাম্প সংশ্লিষ্টরা জানান, সরবরাহের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে সিএনজি স্টেশনগুলোতেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত একটি এলএনজি টার্মিনাল বর্তমানে বন্ধ রয়েছে। টার্মিনালটি পুনরায় চালু করতে পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে।

আরও পড়ুনঃ  আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা

তবে সংকট কিছুটা লাঘবের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালের অক্ষত বয়লারটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এটি সচল করা গেলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

আপডেটের সময়: ০৪:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন, শিল্পকারখানা এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন জীবনে।

রোববার (২ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

আরও পড়ুনঃ  ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের আয়-রোজগার কমে গেছে। অন্যদিকে গ্যাসের স্বল্প সরবরাহে উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলোও সংকটে পড়েছে।

একই অবস্থা আবাসিক এলাকায়। গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না, ফলে রান্না করতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের জন্য কারা অধিদপ্তরের মেডিকেল সেন্টার চালু, মিলবে বিনামূল্যে চিকিৎসাসেবা

গ্যাস পাম্প সংশ্লিষ্টরা জানান, সরবরাহের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে সিএনজি স্টেশনগুলোতেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত একটি এলএনজি টার্মিনাল বর্তমানে বন্ধ রয়েছে। টার্মিনালটি পুনরায় চালু করতে পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশাবাদ ট্রাম্পের

তবে সংকট কিছুটা লাঘবের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালের অক্ষত বয়লারটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এটি সচল করা গেলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।