ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) সকালে আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি এবং তার মা ফিরোজা বেগম।

আরও পড়ুনঃ  স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে রাত্রির মা এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান।

আরও পড়ুনঃ  চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ফারজানা আক্তার রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজনদের অভিযোগ, হৃদয় মাদকাসক্ত ছিলেন এবং টাকার জন্য প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিনও পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সব্বির মোস্তফা খান

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর হৃদয় নিজেই থানায় খবর দেন এবং পরে আত্মসমর্পণ করেন। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

আপডেটের সময়: ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) সকালে আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি এবং তার মা ফিরোজা বেগম।

আরও পড়ুনঃ  গণতন্ত্র টিকলে এগোবে বাংলাদেশ, স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ পিছিয়ে পড়বে: ডিএসসিসি প্রশাসক

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে রাত্রির মা এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ফারজানা আক্তার রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজনদের অভিযোগ, হৃদয় মাদকাসক্ত ছিলেন এবং টাকার জন্য প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিনও পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য