ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় বিনার আঞ্চলিক কর্মশালা, কৃষকদের জন্য ‘ফসল সুরক্ষা’ অ্যাপের গুরুত্ব তুলে ধরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিনা উপকেন্দ্র কুমিল্লায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন জাত উদ্ভাবন, ফসলের রোগ শনাক্তকরণ এবং কৃষকদের দ্রুত পরামর্শ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা জানান, সম্প্রতি বিনার উদ্যোগে ‘ফসল সুরক্ষা’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। কৃষকরা এ অ্যাপের মাধ্যমে আক্রান্ত ফসলের ছবি তুলে দিলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সাহায্যে সম্ভাব্য রোগ শনাক্ত করার তথ্য পাওয়া যাবে। পাশাপাশি রোগ নিরাময়ে কী ধরনের ওষুধ ব্যবহার করা যেতে পারে, কোথায় তা পাওয়া যাবে এবং জৈব না রাসায়নিক পদ্ধতিতে প্রতিকার করা উচিত—এসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

কর্মশালায় দেশের পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পাটের উৎপাদন ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে পাটের ‘হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লাতেও একটি পাট হাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং স্থান নির্বাচনের কাজ চলছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না

বক্তারা আরও বলেন, ক্রমাগত কৃষিজমি কমে গেলেও দেশের খাদ্য উৎপাদন ধরে রাখতে বিজ্ঞানীরা নতুন নতুন উচ্চফলনশীল ও উপযোগী জাত উদ্ভাবনে কাজ করছেন। কৃষি গবেষণার মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিকে আরও লাভজনক ও টেকসই করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট বিভাগ) ড. মো. লুৎফর রহমান মোল্যা, গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি প্রকৌশল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হাসানুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কর্মশালায় মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি ও গবেষণালব্ধ তথ্য দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

কুমিল্লায় বিনার আঞ্চলিক কর্মশালা, কৃষকদের জন্য ‘ফসল সুরক্ষা’ অ্যাপের গুরুত্ব তুলে ধরা

আপডেটের সময়: ১০:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিনা উপকেন্দ্র কুমিল্লায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন জাত উদ্ভাবন, ফসলের রোগ শনাক্তকরণ এবং কৃষকদের দ্রুত পরামর্শ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা জানান, সম্প্রতি বিনার উদ্যোগে ‘ফসল সুরক্ষা’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। কৃষকরা এ অ্যাপের মাধ্যমে আক্রান্ত ফসলের ছবি তুলে দিলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সাহায্যে সম্ভাব্য রোগ শনাক্ত করার তথ্য পাওয়া যাবে। পাশাপাশি রোগ নিরাময়ে কী ধরনের ওষুধ ব্যবহার করা যেতে পারে, কোথায় তা পাওয়া যাবে এবং জৈব না রাসায়নিক পদ্ধতিতে প্রতিকার করা উচিত—এসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রথম টেস্টে না খেলেও ঐতিহাসিক জয়ের আনন্দে শরিফুল