ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৭ সময় দেখুন

বিশ্বজুড়ে চলমান নানা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাতার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বুধবার (১৯ আগস্ট) দোহায় সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। পরে সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের শুরু থেকেই দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে দেশে ফিরলেন আটক ১৭৪ বাংলাদেশি

সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনার পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন তিনি। এ সময় বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কাতারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি এবং বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। জাতিসংঘে দায়িত্ব পালনের সময় বাংলাদেশকে কাতারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  শতাধিক নিয়োগদাতার অংশগ্রহণে নেক্সটজবজ ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

এ সময় পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সফরের প্রথম দিনে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। ওই বৈঠকে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এরপর কাতার এনার্জির সদর দপ্তরে দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  গুলিতে বদলে গেছে জীবন, চিকিৎসার খরচ চালাতে হিমশিম জুলাইযোদ্ধা ইমরানের পরিবার

এ ছাড়া কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মার্রির সঙ্গেও পৃথক বৈঠক করেন খলিলুর রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শ্রমবাজার, জ্বালানি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কাতার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতার সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বিশ্বজুড়ে চলমান নানা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাতার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বুধবার (১৯ আগস্ট) দোহায় সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। পরে সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের শুরু থেকেই দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি।

আরও পড়ুনঃ  গুলিতে বদলে গেছে জীবন, চিকিৎসার খরচ চালাতে হিমশিম জুলাইযোদ্ধা ইমরানের পরিবার

সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনার পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন তিনি। এ সময় বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কাতারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি এবং বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। জাতিসংঘে দায়িত্ব পালনের সময় বাংলাদেশকে কাতারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  পল্লী উন্নয়ন বোর্ডে ৩৮ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে

এ সময় পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সফরের প্রথম দিনে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। ওই বৈঠকে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এরপর কাতার এনার্জির সদর দপ্তরে দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, জানালেন অর্থমন্ত্রী