ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খাগড়াছড়িতে পৃথক সংঘর্ষে ইউপিডিএফের দুই সদস্য নিহত, আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও দীঘিনালায় পৃথক সংঘর্ষে প্রসীত খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় একজনকে আটক এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৪ জুন) সকালে মাটিরাঙ্গার রামগড় সীমান্তবর্তী তৈকাতাং এলাকার দুর্গম পাহাড়ে সশস্ত্র ব্যক্তিদের অবস্থানের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ববিন ত্রিপুরা (৩২) নামে ইউপিডিএফের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে জনি ত্রিপুরা (২৯) নামে আরেক সদস্যকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি একে-৪৭ রাইফেল জব্দ করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, ঘটনাস্থলটি মাটিরাঙ্গা থানার অধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে সময় লাগছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

এদিকে ইউপিডিএফের প্রসীত গ্রুপের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে ববিন ত্রিপুরাকে সংগঠনের সদস্য বলে স্বীকার করেছেন।

অন্যদিকে, একই দিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার মুড়োপাড়ায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুজন চাকমা নামে ইউপিডিএফের এক সদস্য নিহত হন। তিনি কবাখালী ইউনিয়নের তারাবন্যা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

ইউপিডিএফ দাবি করেছে, জেএসএসের অতর্কিত হামলায় সুজন চাকমা নিহত হয়েছেন। তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা পৃথক এক বিবৃতিতে গোলাগুলির ঘটনা অস্বীকার করে এসব ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

খাগড়াছড়িতে পৃথক সংঘর্ষে ইউপিডিএফের দুই সদস্য নিহত, আটক ১

আপডেটের সময়: ০৬:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও দীঘিনালায় পৃথক সংঘর্ষে প্রসীত খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় একজনকে আটক এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৪ জুন) সকালে মাটিরাঙ্গার রামগড় সীমান্তবর্তী তৈকাতাং এলাকার দুর্গম পাহাড়ে সশস্ত্র ব্যক্তিদের অবস্থানের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ববিন ত্রিপুরা (৩২) নামে ইউপিডিএফের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে জনি ত্রিপুরা (২৯) নামে আরেক সদস্যকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি একে-৪৭ রাইফেল জব্দ করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, ঘটনাস্থলটি মাটিরাঙ্গা থানার অধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে সময় লাগছে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক