ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোনাবাড়ীতে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু এশিয়ান গেমসে অভিষেকেই চীনের কাছে ১৩-০ গোলে হার বাংলাদেশের উত্তর কোরিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, একটি ব্যালিস্টিক লং মার্চে যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ ২৪ সেপ্টেম্বর এক জালেই ১০০ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে স্বস্তির হাসি ফরিদপুরের শতবর্ষী কালীবাড়ি মন্দিরে চুরি, মূর্তি-স্বর্ণালঙ্কার খোয়া গেছে সংবিধান সংস্কার নিয়ে অবস্থান জানাতে দুপুরে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামে ২০ মাসের শিশুকে উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

খুলনা মহানগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামে এক যুবককে মারধরের পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।

আরও পড়ুনঃ  স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চম তলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

শুক্রবার রাতে কয়েকজন যুবক তাকে চুরির অভিযোগে মারধর করেন বলে পুলিশ জানিয়েছে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  কবরস্থানের জমির টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আনোয়ারের, অভিযুক্তের বাড়িতে আগুন

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অভিযোগে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। স্থানীয়দের কাছ থেকেও ঘটনার বিষয়ে পুরোপুরি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিহত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কোনাবাড়ীতে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ

আপডেটের সময়: ১২:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খুলনা মহানগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামে এক যুবককে মারধরের পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চম তলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

শুক্রবার রাতে কয়েকজন যুবক তাকে চুরির অভিযোগে মারধর করেন বলে পুলিশ জানিয়েছে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের ভিসা আবারও প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অভিযোগে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। স্থানীয়দের কাছ থেকেও ঘটনার বিষয়ে পুরোপুরি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিহত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুনঃ  নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার বার্তা সাফা কবিরের

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।