ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লং মার্চে যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

হাটিকুমরুল মোড়ের লং মার্চের পথসভায় যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা মো. আবদুস সবুর শেখকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত আবদুস সবুর শেখ সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

থানায় মামলা

এ ঘটনায় তার স্ত্রী মোছা. শহর বানু রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ  রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

এজাহার সূত্রে জানা যায়, লং মার্চে যোগ দিতে যাওয়ার পথে সয়দাবাদ মোড় মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ শেষে বের হওয়ার সময় একদল ব্যক্তি আবদুস সবুরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জ জেলা জামায়াতের মুখপাত্র ও সহসাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ার নতুন পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কড়াকড়ি

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা শহরে বিক্ষোভ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

লং মার্চে যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

আপডেটের সময়: ০৪:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাটিকুমরুল মোড়ের লং মার্চের পথসভায় যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা মো. আবদুস সবুর শেখকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত আবদুস সবুর শেখ সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

থানায় মামলা

এ ঘটনায় তার স্ত্রী মোছা. শহর বানু রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ  ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনছে বিসিবি

এজাহার সূত্রে জানা যায়, লং মার্চে যোগ দিতে যাওয়ার পথে সয়দাবাদ মোড় মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ শেষে বের হওয়ার সময় একদল ব্যক্তি আবদুস সবুরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জ জেলা জামায়াতের মুখপাত্র ও সহসাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  এক জালেই ১০০ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে স্বস্তির হাসি