গাজীপুরের কালিয়াকৈরে পাগলা শিয়ালের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুয়ারচালা বারেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, একটি পাগলা শিয়াল হঠাৎ করে লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এতে নারী, শিশু ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে হাসান মিয়া, শাওন, বিলকিস বেগম, মোরশেদা বেগম, হালিমা আক্তার ও টিপু মিয়াকে গাজীপুর সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরও শিয়ালটি এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তার জন্য ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালটি হঠাৎ ঘরে ঢুকে প্রথমে একজন নারীকে কামড়ায়, পরে আশপাশের লোকজনকে আক্রমণ করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 

























