ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে কুষ্টিয়ার তালবাড়িয়ার ট্রাকচালক ও মালিকরা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে বালুবাহী ট্রাকচালক ও মালিকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ এবং হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ট্রাক মালিক ও চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে, ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, তালবাড়িয়া ও শামুখিয়া সরকারি সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচল করছে। তাদের অভিযোগ, তালবাড়িয়া ইউনিয়নকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রেজন ও রাজা কবিরাজের নেতৃত্বে আক্তার মোল্লা, সিহাব, ডাঙ মোল্লা, রনি এবং তাদের সহযোগীরা ট্রাক মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  ‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’—এই আকুতির দায় কার?

ভুক্তভোগী ট্রাকচালক হান্নান জানান, গত ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামুখিয়া সড়ক দিয়ে খালি ট্রাক নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ট্রাকের গতিরোধ করেন। তারা চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এরপর তাকে ও তার সহকারীকে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা কিছু নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং ট্রাকের সামনের গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল

ট্রাক মালিক মো. কলম আলী বলেন, এমন ঘটনায় তালবাড়িয়া ইউনিয়নের ট্রাক মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও জানান, এ ঘটনায় মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে তারা হতাশ ও বিস্মিত।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা সড়কে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে কুষ্টিয়ার তালবাড়িয়ার ট্রাকচালক ও মালিকরা

আপডেটের সময়: ১২:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬