ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চীন সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা, সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের আলোচনা

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী জুনের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানাতে আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। প্রস্তাবিত এই সফর দুই দিনের বেশি সময় ধরে চলতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনায় উঠে এসেছে যে, বেইজিংয়ে পৌঁছানোর দিনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে।

আরও পড়ুনঃ  বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

এ বিষয়ে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে চীন সফর করবেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট

চীনের পক্ষ থেকেও এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ঢাকায় এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্তব্য করেন, এই সম্ভাব্য সফর বাংলাদেশ–চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং উন্নয়ন ও স্থিতিশীলতায় চীন বাংলাদেশের পাশে থাকবে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত মাসে রাজনৈতিক ও সরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদলের সফর এবং বৈঠকের মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা–বেইজিং সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করার একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে এই সফরকে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

চীন সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা, সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের আলোচনা

আপডেটের সময়: ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী জুনের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানাতে আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। প্রস্তাবিত এই সফর দুই দিনের বেশি সময় ধরে চলতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনায় উঠে এসেছে যে, বেইজিংয়ে পৌঁছানোর দিনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে।

আরও পড়ুনঃ  ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

এ বিষয়ে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে চীন সফর করবেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পাসপোর্ট আদালতের জিম্মায়

চীনের পক্ষ থেকেও এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ঢাকায় এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্তব্য করেন, এই সম্ভাব্য সফর বাংলাদেশ–চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং উন্নয়ন ও স্থিতিশীলতায় চীন বাংলাদেশের পাশে থাকবে।

আরও পড়ুনঃ  ৪৩তম বিসিএস: নন-ক্যাডার নিয়োগে মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়