ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে: আবদুস সালাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম

তিনি বলেন, “কে কী পেলাম, কী পেলাম না, হিসাব পরে। জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে।” গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভায় এসব কথা বলেন আবদুস সালাম।

বিএনপির আন্দোলনের ইতিহাস নিয়ে সমালোচকদের জবাব

বিএনপিকে আন্দোলনের ইতিহাস শেখানোর আগে সমালোচকদের নিজেদের রাজনৈতিক অতীতের দিকে তাকানোর আহ্বান জানান আবদুস সালাম।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে মহড়া দেওয়া ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় ঈশ্বরদীতে থানা ঘেরাও

তিনি বলেন, গত ১৭ বছর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে বিএনপির নেতা-কর্মীরা কাজ করেছেন। এ সময় অনেকে প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে গুম হয়েছেন।

আবদুস সালাম বলেন, “১৭টা বছর আমরা এই গণ-অভ্যুত্থানের জন্য অপেক্ষা করেছি। শুধু অপেক্ষা নয়, এর প্রেক্ষাপট তৈরির জন্যও কাজ করেছি।”

তিনি আরও বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাই যারা বিএনপিকে আন্দোলন শেখান, তাদের নিজেদের রাজনৈতিক অতীতের দিকে তাকানো উচিত।

গণ-অভ্যুত্থান কোনো একক দলের ছিল না

আবদুস সালাম বলেন, গণ-অভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না। ফ্যাসিবাদ উৎখাত এবং দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিল বিএনপি।

আরও পড়ুনঃ  মিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জব্দ ৭০ ব্যাটারি

তিনি বলেন, আন্দোলন ও সংগ্রামে সবাই একসঙ্গে অংশ নিয়েছে। এখন ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকারকে সময় দেওয়ার আহ্বান

বর্তমান সরকারের বিরুদ্ধে দ্রুত আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

তিনি বলেন, তিন-চার-পাঁচ মাসের মধ্যে আলাদিনের চেরাগের মতো সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তনের জন্য সময় প্রয়োজন।

একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কেউ যেন আবার ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ তৈরি না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান

আবদুস সালাম বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, সে জন্য কাজ করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, পাবনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা-১৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খানসহ অনেকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে: আবদুস সালাম

আপডেটের সময়: ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম

তিনি বলেন, “কে কী পেলাম, কী পেলাম না, হিসাব পরে। জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে।” গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভায় এসব কথা বলেন আবদুস সালাম।

বিএনপির আন্দোলনের ইতিহাস নিয়ে সমালোচকদের জবাব

বিএনপিকে আন্দোলনের ইতিহাস শেখানোর আগে সমালোচকদের নিজেদের রাজনৈতিক অতীতের দিকে তাকানোর আহ্বান জানান আবদুস সালাম।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে মহড়া দেওয়া ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় ঈশ্বরদীতে থানা ঘেরাও

তিনি বলেন, গত ১৭ বছর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে বিএনপির নেতা-কর্মীরা কাজ করেছেন। এ সময় অনেকে প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে গুম হয়েছেন।

আবদুস সালাম বলেন, “১৭টা বছর আমরা এই গণ-অভ্যুত্থানের জন্য অপেক্ষা করেছি। শুধু অপেক্ষা নয়, এর প্রেক্ষাপট তৈরির জন্যও কাজ করেছি।”

তিনি আরও বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাই যারা বিএনপিকে আন্দোলন শেখান, তাদের নিজেদের রাজনৈতিক অতীতের দিকে তাকানো উচিত।

গণ-অভ্যুত্থান কোনো একক দলের ছিল না

আবদুস সালাম বলেন, গণ-অভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না। ফ্যাসিবাদ উৎখাত এবং দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিল বিএনপি।

আরও পড়ুনঃ  গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

তিনি বলেন, আন্দোলন ও সংগ্রামে সবাই একসঙ্গে অংশ নিয়েছে। এখন ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকারকে সময় দেওয়ার আহ্বান

বর্তমান সরকারের বিরুদ্ধে দ্রুত আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

তিনি বলেন, তিন-চার-পাঁচ মাসের মধ্যে আলাদিনের চেরাগের মতো সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তনের জন্য সময় প্রয়োজন।

একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কেউ যেন আবার ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ তৈরি না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  গুরুতর অসুস্থ সাংবাদিক শফি আলম, চিকিৎসায় সহায়তার আহ্বান