ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনগণের কল্যাণে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের নেওয়া প্রতিটি উদ্যোগের সুফল যেন দেশের সাধারণ মানুষ, কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠী পায়—সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মূল উদ্দেশ্য দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা। আজ যে মাছের পোনা নদীতে ছাড়া হলো, সেগুলো বড় হয়ে প্রজননের মাধ্যমে বিভিন্ন খাল-বিলেও ছড়িয়ে পড়বে। এর সুফল ভোগ করবে বাংলাদেশের মানুষ।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগ, বাবা আটক

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

খাল খননের সুফল পাচ্ছেন কৃষকেরা

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল। সরকার গঠনের পর সারা দেশে সেই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।

খাল পুনঃখননের ফলে কৃষকেরা সেচের সুবিধা পাবেন এবং আশপাশের এলাকার মানুষও পানির ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।

তবে শুধু খাল খনন করলেই হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব জলাশয়ের পানি পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। কৃষিকাজে সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতেও খাল ও জলাশয় ব্যবহার করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ

নারী শিক্ষায় গুরুত্ব

দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী। তাদের পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব নয়।

নারীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে তাদের আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এভাবেই বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ মনোনয়ন জমা

অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ

মাছের পোনা অবমুক্তকরণ উপলক্ষে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত লোকজন করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

জনগণের কল্যাণে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৪:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশকে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের নেওয়া প্রতিটি উদ্যোগের সুফল যেন দেশের সাধারণ মানুষ, কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠী পায়—সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মূল উদ্দেশ্য দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা। আজ যে মাছের পোনা নদীতে ছাড়া হলো, সেগুলো বড় হয়ে প্রজননের মাধ্যমে বিভিন্ন খাল-বিলেও ছড়িয়ে পড়বে। এর সুফল ভোগ করবে বাংলাদেশের মানুষ।

আরও পড়ুনঃ  ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

খাল খননের সুফল পাচ্ছেন কৃষকেরা

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল। সরকার গঠনের পর সারা দেশে সেই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।

খাল পুনঃখননের ফলে কৃষকেরা সেচের সুবিধা পাবেন এবং আশপাশের এলাকার মানুষও পানির ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।

তবে শুধু খাল খনন করলেই হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব জলাশয়ের পানি পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। কৃষিকাজে সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতেও খাল ও জলাশয় ব্যবহার করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগ, বাবা আটক

নারী শিক্ষায় গুরুত্ব

দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী। তাদের পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব নয়।

নারীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে তাদের আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এভাবেই বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  নির্মাণের আড়াই বছর পর যাত্রা শুরু রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের