রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৯, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ১০৫, মিরপুরে ১০৬, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৩৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ১১টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 




















