ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার ডিজাইন ও বৈচিত্র্যে দেশীয় বোর্ডের বাজারে এগিয়ে যাচ্ছে মডার্ন কুড়িগ্রাম সীমান্তে ২৭৮ কিলোমিটার পাকা রাস্তা, ১০০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ সাশ্রয়ী দাম ও প্রযুক্তিতে দেশের ইভি বাজারে চীনা ব্র্যান্ডের দাপট মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে বিস্মিত জামায়াত আমির, চাইলেন সমন্বিত উদ্যোগ ইসিবি চত্বরে হামলা: এজাহারভুক্ত আসামি সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসল জামদানি চিনবেন যেভাবে, কেনার আগে দেখুন এই লক্ষণগুলো

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

দুর্গাপূজা কিংবা অন্য কোনো উৎসবে ঢাকাই জামদানি শাড়ির আলাদা কদর রয়েছে। নকশার সৌন্দর্য ও আভিজাত্যের কারণে অনেকের পছন্দের তালিকায় থাকে এই শাড়ি। তবে বাজারে হাতে বোনা জামদানির পাশাপাশি মেশিনে তৈরি শাড়িও পাওয়া যায়। তাই কেনার সময় আসল জামদানি চেনার কিছু সহজ কৌশল জানা থাকলে প্রতারিত হওয়ার ঝুঁকি কমে।

শাড়ির উল্টো দিক দেখুন

আসল জামদানি চেনার অন্যতম সহজ উপায় হলো শাড়ির উল্টো দিক ভালোভাবে দেখা। মেশিনে তৈরি শাড়ির উল্টো পাশে অনেক সময় কাটা বা ছাঁটা সুতা দেখা যায়। এমন সুতা থাকলে সেটি হাতে বোনা জামদানি নয় বলেই ধরে নেওয়া যায়।

আরও পড়ুনঃ  মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার

অন্যদিকে হাতে বোনা জামদানিতে তাঁতিরা একটি একটি করে সুতা ঘুরিয়ে নকশা তৈরি করেন। ফলে শাড়ির উল্টো পাশে সাধারণত এভাবে কাটা সুতা দেখা যায় না।

দুই পাশ প্রায় একই রকম

আসল ঢাকাই জামদানির বুনন এমনভাবে করা হয় যে শাড়ির সামনের ও পেছনের দিক আলাদা করে বোঝা কঠিন হতে পারে। হাতে বোনা নকশা দুই পাশেই প্রায় সমানভাবে ফুটে ওঠে। কেনার সময় শাড়িটি হাতে নিয়ে দুই দিক ভালোভাবে দেখে নেওয়া তাই গুরুত্বপূর্ণ।

বুননের সূক্ষ্মতা খেয়াল করুন

আসল ঢাকাই জামদানির বুনন সাধারণত খুব সূক্ষ্ম ও মিহি হয়। নকশাগুলোও থাকে নিখুঁত ও পরিপাটি। শাড়ির কাপড় হাতে নিলে মসৃণ অনুভূতি পাওয়া যায়।

মেশিনে তৈরি জামদানি তুলনামূলক ভারী ও কিছুটা খসখসে হতে পারে। এসব শাড়িতে নাইলনের সুতা ব্যবহারের কারণে বুননের অনুভূতিতেও পার্থক্য থাকে।

নকশার দিকে নজর দিন

হাতে বোনা জামদানির নকশায় সূক্ষ্মতা ও কারুকাজ স্পষ্ট থাকে। শাড়ি কেনার সময় শুধু রং বা নকশার সৌন্দর্য না দেখে বুননের ধরনও পরীক্ষা করা উচিত।

তাই পূজার কেনাকাটায় ঢাকাই জামদানি নিতে চাইলে শাড়িটি কেনার আগে একবার উল্টে দেখুন, দুই পাশের বুনন মিলিয়ে নিন এবং কাপড়ের মসৃণতা ও নকশার সূক্ষ্মতা খেয়াল করুন। এসব লক্ষণ দেখে হাতে বোনা জামদানি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সহজ হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

আসল জামদানি চিনবেন যেভাবে, কেনার আগে দেখুন এই লক্ষণগুলো

আপডেটের সময়: ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬