ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফোনের কয়েকটি অস্বাভাবিক আচরণেই মিলতে পারে স্পাইওয়্যারের সংকেত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

অ্যান্ড্রয়েড ফোনে স্পাইওয়্যার বা ক্ষতিকর ম্যালওয়্যার গোপনে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। ব্যাংকিং তথ্য, ছবি, মেসেজ ও পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হতে পারে।

সাধারণত অনিরাপদ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড, সন্দেহজনক লিংকে ক্লিক কিংবা ফিশিং ইমেইলের মাধ্যমে স্পাইওয়্যার ফোনে ঢুকতে পারে। ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকায় এগুলো সরাসরি শনাক্ত করা কঠিন। তবে ফোনের কিছু অস্বাভাবিক আচরণ থেকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে

ব্যাটারি দ্রুত শেষ হওয়া: ফোন ব্যবহার না করলেও ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হলে সতর্ক হওয়া প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার সক্রিয় থাকলে অতিরিক্ত চার্জ খরচ হতে পারে।

ফোন অতিরিক্ত গরম হওয়া: গেম খেলা বা ভারী কোনো কাজ না করেও ফোন নিয়মিত গরম থাকলে বিষয়টি খতিয়ে দেখা উচিত। ক্ষতিকর সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে প্রসেসর ব্যবহার করলে এমনটা হতে পারে।

মোবাইল ডেটা বেশি খরচ হওয়া: হঠাৎ স্বাভাবিকের তুলনায় বেশি ওয়াই-ফাই বা মোবাইল ডেটা খরচ হলে সতর্ক হতে হবে। স্পাইওয়্যার ফোন থেকে সংগ্রহ করা ছবি, কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য দূরবর্তী সার্ভারে পাঠাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতাদের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি

ফোন ধীর বা হ্যাং হওয়া: অ্যাপ চালু হতে বেশি সময় নেওয়া, ফোন হঠাৎ রিস্টার্ট হওয়া কিংবা স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়াও সম্ভাব্য ম্যালওয়্যারের লক্ষণ হতে পারে।

অপরিচিত অ্যাপ দেখা যাওয়া: ফোনের সেটিংসের অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট অংশে গিয়ে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা পরীক্ষা করুন। নিজের অজান্তে ইনস্টল হওয়া কোনো অ্যাপ থাকলে সতর্ক হতে হবে। কিছু স্পাইওয়্যার সিস্টেম আপডেট বা ক্যালকুলেটরের মতো সাধারণ নাম ব্যবহার করে লুকিয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১

ডিভাইস অ্যাডমিন পারমিশন পরীক্ষা: কিছু স্পাইওয়্যার ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি নিতে পারে। তাই সেটিংসের সিকিউরিটি বা ডিভাইস অ্যাডমিন অ্যাপস অংশে গিয়ে অপরিচিত কোনো অ্যাপকে এ ধরনের অনুমতি দেওয়া আছে কি না, তা পরীক্ষা করা যেতে পারে।

স্পাইওয়্যার থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ও অপরিচিত অ্যাপ আনইনস্টল করা, শুধু অফিসিয়াল বা নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা এবং ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ফোনের কয়েকটি অস্বাভাবিক আচরণেই মিলতে পারে স্পাইওয়্যারের সংকেত

আপডেটের সময়: ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অ্যান্ড্রয়েড ফোনে স্পাইওয়্যার বা ক্ষতিকর ম্যালওয়্যার গোপনে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। ব্যাংকিং তথ্য, ছবি, মেসেজ ও পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হতে পারে।

সাধারণত অনিরাপদ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড, সন্দেহজনক লিংকে ক্লিক কিংবা ফিশিং ইমেইলের মাধ্যমে স্পাইওয়্যার ফোনে ঢুকতে পারে। ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকায় এগুলো সরাসরি শনাক্ত করা কঠিন। তবে ফোনের কিছু অস্বাভাবিক আচরণ থেকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১

ব্যাটারি দ্রুত শেষ হওয়া: ফোন ব্যবহার না করলেও ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হলে সতর্ক হওয়া প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার সক্রিয় থাকলে অতিরিক্ত চার্জ খরচ হতে পারে।

ফোন অতিরিক্ত গরম হওয়া: গেম খেলা বা ভারী কোনো কাজ না করেও ফোন নিয়মিত গরম থাকলে বিষয়টি খতিয়ে দেখা উচিত। ক্ষতিকর সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে প্রসেসর ব্যবহার করলে এমনটা হতে পারে।

মোবাইল ডেটা বেশি খরচ হওয়া: হঠাৎ স্বাভাবিকের তুলনায় বেশি ওয়াই-ফাই বা মোবাইল ডেটা খরচ হলে সতর্ক হতে হবে। স্পাইওয়্যার ফোন থেকে সংগ্রহ করা ছবি, কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য দূরবর্তী সার্ভারে পাঠাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতাদের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি

ফোন ধীর বা হ্যাং হওয়া: অ্যাপ চালু হতে বেশি সময় নেওয়া, ফোন হঠাৎ রিস্টার্ট হওয়া কিংবা স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়াও সম্ভাব্য ম্যালওয়্যারের লক্ষণ হতে পারে।

অপরিচিত অ্যাপ দেখা যাওয়া: ফোনের সেটিংসের অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট অংশে গিয়ে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা পরীক্ষা করুন। নিজের অজান্তে ইনস্টল হওয়া কোনো অ্যাপ থাকলে সতর্ক হতে হবে। কিছু স্পাইওয়্যার সিস্টেম আপডেট বা ক্যালকুলেটরের মতো সাধারণ নাম ব্যবহার করে লুকিয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম