ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একাদশে কলেজ বদলাতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করেও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা ভর্তি হওয়ার পর কলেজ পরিবর্তন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আরও পড়ুনঃ  অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম আসা শুরু, সরবরাহ শেষ হবে ডিসেম্বরে

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করতে চাইলে আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

আরও পড়ুনঃ  পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন

এ জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন বা ভর্তি বাতিলের সময় শিক্ষার্থীদের প্রমাণক হিসেবে মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুনঃ  উৎপাদন বাড়লেও মৎস্য খাতে প্রবৃদ্ধি কমছে, বিপন্ন নদী-হাওরের মাছ

প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া শেষ করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে দ্বিতীয় ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে এ জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

একাদশে কলেজ বদলাতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ

আপডেটের সময়: ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করেও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা ভর্তি হওয়ার পর কলেজ পরিবর্তন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আরও পড়ুনঃ  অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম আসা শুরু, সরবরাহ শেষ হবে ডিসেম্বরে

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করতে চাইলে আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

আরও পড়ুনঃ  বোয়িং কেনার সিদ্ধান্তে ‘গোপন এজেন্ডা নেই’, জানাল সরকার

এ জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন বা ভর্তি বাতিলের সময় শিক্ষার্থীদের প্রমাণক হিসেবে মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুনঃ  ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম